রবিবার, ২১ জুন ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

মৌলভীবাজরে ১৩৬ জনকে ৮৬ হাজার টাকা অর্থদন্ড, সাময়িক আটক ১৫

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারে লকডাউন ও কঠোর স্বাস্থ্যবিধি অমান্যের অপরাধে ১৩৬ জনকে ৮৬ হাজার ২০০ টাকার অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্মমাণ আদালত। এসময় আইন-শৃঙ্খলঅ বাহিনীর হাতে আটক হয়েছেন ১৫ জন।

সোমবার (১২ জুলাই) লকডাউন ও কঠোর স্বাস্থ্যবিধির ১২তম দিনে জেলা ব্যাপী জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন। এছাড়াও জেলা ও উপজেলায় আইন-শৃঙ্খলা বাহিনীর টহল ও নজরদারি অব্যহত রয়েছে।

মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান জানান, সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মৌলভীবাজার জেলার সকল উপজেলার বিভিন্নস্থানে আইন অমান্য করে শপিংমল, মার্কেট খোলা রাখা, গণপরিবহন ও সিএনজি চলাচল, স্বাস্থ্যবিধি না মেনে বাহিরে অবস্থান করায় ও নিষেধাজ্ঞা অমান্য করায় ১৩৬ ব্যক্তিকে অর্থদন্ড প্রদান ও ১৫ জন ব্যক্তি ও ৩৩ টি সিএনজি আটক করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com