মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

করোনাভাইরাস: আজ মৃত্যু ২৪৬, শনাক্তের হার ২৯.৯১ শতাংশ

তরফ নিউজ ডেস্ক: গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে আরও ২৪৬ জন মারা গেছেন। এ নিয়ে দেশে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে ২১ হাজার ১৬২ জন মারা গেছেন। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ১৫ হাজার ৯৮৯ জনের, শনাক্তের হার ২৯ দশমিক ৯১ শতাংশ।

আজ সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে, গত ২৮ জুলাই একদিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছিল এবং গত ২৭ জুলাই করোনা আক্রান্ত হয়ে একদিনে সর্বোচ্চ ২৫৮ জনের মৃত্যু হয়।

আজ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ৫৩ হাজার ৪৬২টি নমুনা পরীক্ষায় আরও ১৫ হাজার ৯৮৯ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৯ দশমিক ৯১ শতাংশ।

এ নিয়ে দেশে এ পর্যন্ত মোট ১২ লাখ ৮০ হাজার ৩১৭ জনের করোনা শনাক্ত হলো।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২৪৬ জনের মধ্যে ১৩৭ জন পুরুষ ও ১০৯ জন নারী।

২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৭৬ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর চট্টগ্রাম বিভাগে দ্বিতীয় সর্বোচ্চ ৬৪ জন মারা গেছেন। ময়মনসিংহ বিভাগে এ সময়ে সবচেয়ে কম ১০ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া, খুলনা বিভাগে ৩০ জন, রাজশাহী বিভাগে ২২ জন, সিলেট বিভাগে ১৪ জন, রংপুর বিভাগে ১৪ জন ও বরিশাল বিভাগে ১৬ জন মারা গেছেন।

আর, তাদের মধ্যে দেশের সরকারি হাসপাতালে মারা গেছেন ১৮১ জন, বেসরকারি হাসপাতালে ৪৯ জন, বাসায় ১৫ জন ও হাসপাতালে নেওয়ার পথে মারা গেছেন একজন।

একই সময়ে দেশে সুস্থ হয়েছেন ১৫ হাজার ৪৮২ জন। মোট সুস্থ হয়েছেন ১১ লাখ আট হাজার ৭৪৮ জন।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত মোট পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ৩২ শতাংশ। মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৬ দশমিক ৬০ শতাংশ ও মৃত্যুর হার এক দশমিক ৬৫ শতাংশ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com