বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বিজিবির অভিযানে ৩০ কেজি গাঁজাসহ সাড়ে ৪৫ লাখ টাকার পণ্য জব্দ এনসিপির দুই কমিটিতে গুরুত্বপূর্ণ পদ, সম্পৃক্ততা অস্বীকার সাবেক উপজেলা চেয়ারম্যানের জগদীশপুর সড়ক উন্নয়নে ২৩ কোটি ৮০ লাখ টাকা বরাদ্দ বিবিয়ানার লুণ্ঠিত যন্ত্রাংশ উদ্ধার, পুরস্কৃত বাহুবল থানার ওসি বানিয়াচংয়ে মাদকের ছড়াছড়ি, হাত বাড়ালেই মিলছে নানা ধরনের মাদক চুনারুঘাটে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে অবসরজনিত বিদায় সংবর্ধনা আজমিরীগঞ্জে অবৈধভাবে মাটি উত্তোলন, পাঁচজনের কারাদণ্ড চুনারুঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝালমুড়ি বিক্রেতার মৃত্যু চুনারুঘাটে গাঁজাসহ মাদক কারবারি আটক চুনারুঘাট পৌর যুবলীগের আহ্বায়ক নাজমুল ইসলাম বকুল গ্রেফতার

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের ১০টি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করা হয়েছে । মঙ্গলবার (৩ আগষ্ট) বিকেলে স্থানীয় সংসদ সদস্য উপাধ্যক্ষ ডা. মো. আব্দুস শহীদ এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা অফিসার ডা. সাজ্জাদ হোসেন চৌধুরীর নিকঠ হস্তান্তর করেন।

করোনাভাইরাসের এই অতিমারিতে অক্সিজেন সংকট কাটাতে শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাজী কামাল হোসেনের ব্যবস্থাপনায়, খাঁজা টিপু সুলতান ফাউন্ডেশনের পক্ষ থেকে করোনা রোগী ও শ্বাসকষ্ট রোগীদের জন্য ২০ হাজার লিটার অক্সিজেন প্রদান করা হয়।

এসময় ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাজী কামাল হোসেন, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক, গ্রান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গলফ এর ব্যবস্থাপক ও জসসংযোগ মো. মাহমুদুল ইসলাম, শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন, শ্র্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমাম হোসেন সোহেল, ব্যবসায়ী সমিতির সদস্য ও মানবাধিকার কর্মী আমজাদ হোসেন বাচ্চু উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com