রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত বাহুবল থেকে নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ নবীগঞ্জের বাঁশঝাড়ে

শ্রীমঙ্গলে বিএনপির ৯ নেতাকর্মী কারাগারে

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) সংবাদদাতা : শ্রীমঙ্গলে বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের ৯ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন মৌলভীবাজারের চীপ জুডিসিয়াল আদালত।

রবিবার (২০ জানুয়ারি) সকালে মৌলভীবাজারের চীপ জুডিসিয়াল আদালতের বিচারক মাসুদুর রহমান চৌধুরীর কোর্টে হাজির হয়ে জামিন চাইলে বিচারক তাদের জামিন নামুঞ্জর  করে জেল হাজতে পাঠানোর নির্দেশ প্রদান করেন।

আটককৃতরা হলেন শ্রীমঙ্গল পৌর বিএনপির সভাপতি মোছাব্বির আলী মুন্না, উপজেলা ছাত্রদলের আহবায়ক নিয়ামুল হক তরফদার, পৌর আহবায়ক আব্দুল জব্বার আজাদ, কলেজ আহবায়ক সায়েদ আহমদ, পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত রবিন, সাবেক যুগ্ম আহবায়ক সোলেমান আহমদ মানিক, যুবদল এর সাবেক যুগ্ম আহবায়ক আজির উদ্দিন, বিএনপি কর্মী আজিজুর রহমান ও রাসেল আহমদ।

আসামী পক্ষের আইনজীবি এডভোকেট গজনবী সিদ্দেকী জানান, নির্বাচন পুর্বে শ্রীমঙ্গল থানায় মারামারি মামলায় হাইকোর্ট থেকে ৪ সাপ্তাহের আগাম জামিন নিয়ে রবিবার মৌলভীবাজারের চীপ জুডিসিয়াল আদালতে আত্মসর্মপন করলে বিচারক আসামীদের জামিন নামুঞ্জর করে তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com