বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে ‘মেয়র মোহাম্মদ আলী স্মৃতি’ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন ৩ অক্টোবর অযত্ন-অবহেলায় ফয়জাবাদ বধ্যভূমি, রাতে মাদকসেবীদের আড্ডা ডিসিপি হাই স্কুলে শিক্ষার মানোন্নয়নে কাজ করছেন নাজিম উদ্দিন শামসু চুনারুঘাটে সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা চুনারুঘাটে দুই দিনব্যাপী ‘বৈচিত্র্যের উৎসব’, আসছেন যারা বিজিবি অভিযানে সোয়া ৭ লাখ টাকার ভারতীয় গরু ও মদ জব্দ বাহুবলে ২ হাজার ঘনফুট অবৈধ বালু জব্দ, ১ লাখ টাকা জরিমানা চুনারুঘাটে ক্রিকেটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত চুনারুঘাটে টমটম-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২ চুনারুঘাট মডেল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি: সুলতান, সম্পাদক নোমান

বাহুবলে অসামাজিক কার্যকলাপের দায়ে যুবক যুবতির কারাদন্ড

অসামাজিক কার্কলাপের দায়ে অভিযুক্ত যুবক ইউনুছ আলী

বাহুবল (হবিগঞ্জ) সংবাদদাতা : বাহুবলে অসামাজিক কার্যকলাপের দায়ে যুবক যুবতিকে কারদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। রবিবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজেষ্ট্রেট মো. জসীম উদ্দিন এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে যুবক-যুবতিকে যথাক্রমে এক মাস ও দুই মাস করে কারাদন্ডে দন্ডিত করা হয়।

দন্ডিতরা হলো- উপজেলার যশমঙ্গল গ্রামের হাসন আলীর পুত্র ইউনুছ আহমেদ (২১) কে এক মাসের বিনাশ্রম কারদন্ড ও মাধবপুর উপজেলার মাধবপুর (সাদবড়গ) গ্রামের সিরাজ মিয়ার কন্যা তাসলিমা আক্তার (২৫) কে দুই মাসের বিনাশ্রম কারদন্ড।

পুলিশ জানায়, শনিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাহুবল মডেল থানা পুলিশের এসআই হাশেম ও এসআই মোস্তফা মাজেদ এর নেতৃত্বে একদল পুলিশ উপজেলার বাগানবাড়ি এলাকায় ইটভাটায় অভিযান চালিয়ে গোপন অভিসারে মিলিত হওয়ার সময় তাদেরকে গ্রেফতার করা হয়।

পরে রবিবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজেষ্ট্রেট মো. জসীম উদ্দিন এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাদেরকে উল্লেখিত পৃথক দন্ডে দন্ডিত করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com