বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলে জনতা ব্যাংক ব্যবস্থাপকের বিদায় ও বরণ চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা বাহুবলে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ পেলেন ২৪ ভূমি মালিক সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস- প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭তম বর্ষ উদযাপন চুনারুঘাটে ‘মেয়র মোহাম্মদ আলী স্মৃতি’ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন ৩ অক্টোবর অযত্ন-অবহেলায় ফয়জাবাদ বধ্যভূমি, রাতে মাদকসেবীদের আড্ডা ডিসিপি হাই স্কুলে শিক্ষার মানোন্নয়নে কাজ করছেন নাজিম উদ্দিন শামসু চুনারুঘাটে সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা চুনারুঘাটে দুই দিনব্যাপী ‘বৈচিত্র্যের উৎসব’, আসছেন যারা

বাহুবলে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : বাহুবলে কাভার্ড ভ্যান ও পিক-অ্যাপের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ (মঙ্গলবার) ভোর ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার মিরপুরের অদূরে তগলী নামক স্থানে।

পুলিশ সূত্র জানায়, ঢাকাগামী মাছবাহী একটি পিক-অ্যাপ ভ্যান-এর সাথে বিপরীত দিক থেকে আসা ফ্রেস সিমেন্ট কোম্পানির কাভার্ড ভ্যান এর মুখোমুখি সংঘর্ষ হলে পিক-অ্যাপ ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই পিক-অ্যাপ ড্রাইভার হৃদয় মিয়া (২৬) ও মাছবাহী পিক-অ্যাপ ভ্যান যাত্রী রিপন মিয়া নিহত হয়। নিহত হৃদয় মিয়া হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার বালিয়ারী গ্রাম এবং রিপন মিয়া শায়েস্তাগঞ্জ উপজেলার সুতাং পুর্ব নোয়াগাঁও গ্রামের বাসিন্দা। ঘটনার সাথে সাথে শায়েস্তগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতদের লাশ উদ্ধার করে হবিগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com