বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

বাহুবলে বিয়ের আনন্দ-ফুর্তি চলাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবতীর মুত্যু

নূরুল ইসলাম মনি : বাহুবলে ভাইয়ের বিয়ের আনন্দ-ফুর্তি চলাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবতী বোনের মৃত্যু হয়েছে। এতে বিয়ে বাড়ির হাঁসি-আনন্দের পরিবেশটা মুহূর্তেই শোকের মাতমে ভারী হয়ে উঠে। বাতিল হয়ে যায় বিয়ের সকল আনুষ্ঠানিকতা। জানা গেছে এ বিয়ে আগামী বছর বৈশাখ মাসে পূর্বে অনুষ্ঠিত হওয়ার সম্ভবনা নেই। ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের ফয়জাবাদ চা বাগানের বাদামটিলা এলাকায়। নিহত যুবতীর নাম রত্না গোয়ালা (২১)। ফয়জাবাদ চা বাগানের বাদামটিলা এলাকার হাগরু গোয়ালার কন্যা সে।

স্থানীয় লোকজন জানান, বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের ফয়জাবাদ চা বাগানের বাদামটিলা এলাকার হাগরু গোয়ালার পুত্র বিকাশ গোয়ালার বিয়েকে কেন্দ্র করে প্রতিবেশীসহ পরিবারের সদস্যরা হাঁসি-আনন্দে মশগুল হয়ে পড়ে।বৃহস্পতিবার বিকেলেই বর নিয়ে কনের বাড়িতে যাত্রা করবে সকলে- এমন প্রস্তুতিই চলছিল সর্বত্র। এরই মাঝে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে নিজ ঘরে বিদ্যুতের ঝুলন্ত খোলা তারে জড়িয়ে পড়ে বরের বোন রত্না গোয়ালা (২১)। এতে সে ঘটনাস্থলেই গুরুতর অসুস্থ হয়ে পড়লে মুহূর্তেই বিয়ে বাড়ির পরিবেশ বদলে যায়, শুরু হয় কান্নার রোল। উপস্থিত লোকজন রত্না গোয়ালার নিথর দেহ নিয়ে চলে আসেন বাহুবল উপজেলা সদর হাসপাতালে। হাসপাতালে কর্মরত চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে জানান, আগেই তার (রত্না গোয়ালা) মৃত্যু হয়েছে।
নিহত রত্না গোয়ালার প্রতিবেশী সানী সাওতাল জানান, রত্না গোয়ালার আকস্মিক মৃত্যুতে তার ভাই বিকাশ গোয়ালার বিয়ের অনুষ্ঠান বাতিল করা হয়েছে। আগামী বছরের বৈশাখ মাসের আগে আর এ বিয়ে হওয়ার সম্ভবনা নেই। তিনি আরো জানান, বৃহস্পতিবার বিকেলে বরযাত্রার পরিবর্তে মৃত রত্না গোয়ালার শেষ যাত্রায় স্বজনদের অংশ নিতে হয়েছে- যা ছিল অত্যন্ত হৃদয়বিদারক।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মশিউর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পুলিশ নিহতের ছুরতহাল প্রস্তুত করেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com