মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

বাহুবলের বিশিষ্ট সাংবাদিক মাওলানা নূরুল আমিন-এর মাতৃ বিয়োগ

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : দৈনিক ইনকিলাব ও সিলেটের ডাক পত্রিকার হবিগঞ্জ জেলার বাহুবল সংবাদদাতা, বাহুবল মডেল প্রেস ক্লাব-এর সিনিয়র সদস্য, প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মাওলানা নূরুল আমিন-এর মাতা জহুরচান বিবি আর আমাদের মাঝে নেই। তিনি আজ বুধবার (১৬ অক্টোবর) সকাল ৯টার দিকে তার নিজ বাড়ি উপজেলার মিরপুর ইউনিয়নের অন্তর্গত আব্দুল্লাহপুর গ্রামে ইন্তেকাল করেছেন (ইন্না — রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। তিনি ২ পুত্র ১ কন্যা, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বুধবার বিকাল পৌণে ৫টায় গ্রামের বাড়িতে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তার জানাযা নামাজে ইমামতি করেন তার সুযোগ্যপুত্র মাওলানা নূরুল আমিন।

এদিকে, এ মহিয়সী নারীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাহুবল মডেল প্রেস ক্লাব সভাপতি নূরুল ইসলাম নূর, সাধারণ সম্পাদক আব্দুল মজিদ শেখ। শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমার আত্মার মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com