সোমবার, ০১ জুন ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

বাহুবলে জুয়ার আসর হতে ৯ জুয়ারি গ্রেফতার

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : বাহুবলের মিরপুর এলাকায় পুলিশের অভিযানে জুয়ার আসর হতে ৯ জুয়ারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় জুয়া খেলার সরঞ্জামাদি ও নগদ টাকা জব্দ করা হয়। গতকাল বুধবার মধ্যে রাতে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ জানায়, বুধবার মধ্যে রাতে অভিযান পরিচালনা করে মিরপুর এলাকায় জুয়ার আসর হতে উপজেলার মিরপুর ইউনিয়নের তিতারকোণা গ্রামের আব্দুল মালেকের পুত্র তোয়ায়েল আহমদ (২২), মৃত আব্দুল মতিনের পুত্র তোফাজ্জল হোসেন (২৭), সুন্দর আলীর পুত্র সাজিদ মিয়া (২২), মৃত রফিক উল্ল্যার পুত্র সুজন মিয়া (৩৪), মৃত আরব আলীর পুত্র নজরুল ইসলাম (২০), মৃত আবুল হোসেনের পুত্র আব্দুল মান্নান (৩৫), আমান উল্ল্যার পুত্র মিজানুর রহমান (৩০), আব্দুল্লাহপুর গ্রামের আম্বর আলীর পুত্র বিল্লাল মিয়া (২৭), চন্দ্রছড়ি গ্রামের মৃত কুদরত আলীর পুত্র হান্নান মিয়া (৩২) গ্রেফতার করা হয়। এ সময় জুয়া খেলার সরঞ্জামাদি ও নগদ ৭২০০ টাকা জব্দ করা হয়।

বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ধারা- ১৮৬৭ সালের প্রকাশে জুয়া আইনের ৩/৪ ধারায় মামলা (মামলা নং- ০৯, তাং- ১৩/০৩/২০২৫ খ্রি:) রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com