রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

সিলেটে ফলবিক্রেতা খুন

নিহত সাহাব উদ্দিন। ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: সিলেটে সাহাব উদ্দিন (২৪) নামে এক ফলবিক্রেতা খুন হয়েছেন।

বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে সিলেটের খান মদিনা মার্কেট এলাকার হাবিব মিয়ার কলোনীর একটি কক্ষ থেকে ওই ফলবিক্রেতার মরদেহ উদ্ধার করে পুলিশ। মৃত সাহাব শ্রীরামপুর থানা সুলতানপুরের মোগলাবাজার এলাকার মৃত তৈয়ব আলী ছেলে।

নিহত সাহাব উদ্দিন সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজার এলাকার বাসিন্দা। ব্যবসার সুবাদে তিনি মদিনা মার্কেটের হাবিব মিয়ার কলোনীতে ভাড়া বাসায় থাকতেন।

সিলেটের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম মিয়া এ তথ্য নিশ্চিত করে বলেন, স্থানীয়দের খবরে পুলিশ ঘটনাস্থলে যায় ও সুরতহাল প্রতিবেদন প্রস্তুতির পর মরদেহ ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠায়।

তিনি বলেন, ধারণা করা হচ্ছে- রাতের শয়ন কক্ষে তাকে বাটখারা (কেজি পাথর) দিয়ে মাথায় আঘাত করে খুন করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে রক্তমাখা বাটখারা আলামত জব্দ করেছে। তবে এ ঘটনায় এখনও কাউকে আটক করা হয়নি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com