বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

জুড়ীতে তিন ডায়াগনস্টিক সেন্টারে জরিমানা

নিজস্ব প্রতিবেদক : মৌলভীবাজারের জুড়ী উপজেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে তিন ডায়াগনস্টিক সেন্টারকে ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এগুলো হচ্ছে-ভবানিগঞ্জ বাজারের নিউ পপুলার ডিজিটাল ডায়াগনষ্টিক সেন্টার, কলেজ রোড এলাকার আল শিফা ডিজিটাল ডায়াগনষ্টিক সেন্টার ও পোস্ট অফিস রোড এলাকার জনসেবা ডায়াগনষ্টিক সেন্টার। বৃহস্পতিবার (০৭ ফেব্রুয়ারি) সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল আমিন এ জরিমানা করেন।

ভোক্তা অধিকার কার্যলয় সূত্রে জানা গেছে, যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে লাইসেন্স সংগ্রহ না করা, মেয়াদ উত্তীর্ণ কেমিক্যাল দিয়ে পরীক্ষা করা, রোগীদের কাছ থেকে পরীক্ষাবাবদ অতিরিক্ত অর্থ আদায়করাসহ বিভিন্ন অপরাধে নিউ পপুলার ডিজিটাল ডায়াগনষ্টিক সেন্টারকে ১০ হাজার টাকা, আল শিফা ডিজিটাল ডায়াগনষ্টিক সেন্টারকে ৩ হাজার টাকা ও জনসেবা ডায়াগনষ্টিক সেন্টারকে ৮ হাজার টাকাসহ মোট ২১ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল আমিন অভিযানে তিনি ডায়াগনস্টিক সেন্টারে জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com