মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
১৩৭ সাপ নিয়ে বিপাকে হবিগঞ্জ বন বিভাগ পাঁচ চা বাগানে ৯ দিন ধরে রেশন ও তলব বন্ধ, শ্রমিকদের পাশে এমপি-পুত্র চুনারুঘাটে ভূমি বিষয়ক কর্মশালা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত বাহুবলে আসছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ উন্নয়ন বরাদ্দে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হচ্ছে: এমপি ফয়সল সংরক্ষিত বনে গাছ কাটার সময় আটক ২, কাঠ ও ট্রাক্টর জব্দ বাহুবলে পিকআপ-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ ছয় দিন ধরে বন্ধ চার চা বাগান, ডিসির কাছে শ্রমিকদের স্মারকলিপি চুনারুঘাটে বিশ্ব সূফী সংস্থার আলোচনা সভা, কমিটি গঠন প্রতিকূলতা জয় করে সাফল্যের আলো ছড়াচ্ছে জাহানারা চৌধুরী উইমেন্স কলেজ

তিস্তায় আশাবাদী ঢাকা, রোহিঙ্গা ইস্যুতে আশ্বাস নয়াদিল্লির

তরফ নিউজ ডেস্ক : ভারত সফর শেষে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন সাংবাদিকদের বলেছেন, তিস্তা চুক্তির ব্যাপারে আমরা আশাবাদী। আশা করি খুব শিগগিরই বিষয়টির সমাধান হবে।’

ভারতের সঙ্গে আলোচনার অন্য বিষয়গুলোর মধ্যে ছিল রোহিঙ্গা ইস্যু। এ বিষয়টি উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রোহিঙ্গাদের নিরাপত্তার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাখাইনে সেফ জোন গঠনের প্রস্তাব দিয়েছেন। এই প্রস্তাবে সাধুবাদ জানিয়েছে ভারত। দেশটির সরকার এ বিষয়টি নিয়ে কাজ করবে বলে ভারতের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে।’

আবদুল মোমেন বলেন, ‘ভারতের সঙ্গে আমরা অতীতে নানা বিষয় আলোচনার মাধ্যমে সমাধান করতে পেরেছি। অনেক বড় বড় সমাধান হয়েছে। আশা করি বাকিগুলোও সমাধান হবে।’

‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে ভারতের সঙ্গে আমাদের সোহার্দ্যপূর্ণ আলোচনা সম্ভব হয়েছে’ বলে মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী।

দুইদেশের পঞ্চম যৌথ কনসালটেটিভ কমিশনের বৈঠকে ঢাকার পক্ষে নেতৃত্ব দিতে বুধবার (৬ ফেব্রুয়ারি) নয়াদিল্লি যান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

এর আগে, বাংলাদেশ-ভারত দুই দেশের সর্বশেষ যৌথ কনসালটেটিভ কমিশনের বৈঠক ২০১৭ সালের অক্টোবরে ঢাকায় অনুষ্ঠিত হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com