শুক্রবার, ২২ মে ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

দিল্লিতে হোটেলে আগুন, শিশুসহ নিহত ১৭

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের রাজধানী দিল্লির একটি আবাসিক হোটেলে আগুন লেগে শিশুসহ অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার স্থানীয় সময় ভোর ৪টা নাগাদ নগরীর কারোল বাগের হোটেল আরপিত প্যালেসে আগুন লাগে বলে খবর এনডিটিভির।

এ ঘটনায় আরও তিন জন আহত হয়েছেন।

মৃতদের মধ্যে একজন নারী ও একটি শিশু রয়েছে এবং তারা হোটেলের একটি জানালা দিয়ে লাফিয়ে পড়ার চেষ্টাকালে নিহত হন বলে প্রকাশিত প্রতিবেদনগুলোতে বলা হয়েছে।

অগ্নিকাণ্ডের সময় হোটেলটিতে থাকা অধিকাংশ লোক ঘুমিয়ে ছিলেন।

আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ২৪টিরও বেশি দমকলের গাড়ি ঘটনাস্থলের দিকে ছুটে যায়।

প্রত্যক্ষদর্শীদের মোবাইল ফোনে ধারণ করা ভিডিওতে দেখা গেছে, হোটেলের বিশাল সাদা ভবনটির ছাদের দিকের অংশটিতে আগুন জ্বলছে। ভিডিওতে সেখান থেকে এক ব্যক্তিতে ঝুলতে ও পরে লাফ দিতে দেখা যায়।

সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। আগুন লাগার কারণ পরিষ্কার হয়নি।

হোটেলটি থেকে ৩৫ জনকে উদ্ধার করা হয়েছে। আহতদের স্থানীয় রাম মনোহর লোহিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

দমবন্ধ হয়ে অধিকাংশ মৃত্যুর ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

দিল্লির কেন্দ্রীয় এলাকা কারোল বাগ পর্যটকদের একটি পছন্দের এলাকা। এলাকাটিতে অনেক হোটেল ও মার্কেট আছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com