বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার: সিভিল সার্জন দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল বিদ্যালয়ে শিক্ষিকাকে হয়রানির অভিযোগ: সচেতন মহলের ক্ষোভ চুনারুঘাটে হযরত মুজিবুর রহমান (র:) হিফজ ও এতিমখানা: দুস্থ ও এতিম শিশুদের নিরাপদ ঠিকানা চুনারুঘাট সীমান্তে ভারতীয় মদ ও রসুন জব্দ বাহুবলে জনতা ব্যাংক ব্যবস্থাপকের বিদায় ও বরণ চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা বাহুবলে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ পেলেন ২৪ ভূমি মালিক সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস- প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭তম বর্ষ উদযাপন

বাহুবলে নজরুল একাডেমীর নিয়মিত সাহিত্য আড্ডার তৃতীয় পর্ব অনুষ্ঠিত

বাহুবল (হবিগঞ্জ) সংবাদদাতা : নজরুল একাডেমী বাহুবল শাখার নিয়মিত সাহিত্য আড্ডার তৃতীয় পর্ব বুধবার (১৩ ফেব্রুয়ারি) বৃন্দাবন চা বাগানে অনুষ্ঠিত হয়েছে।

‘অরণ্য বিলাস’ নামের এবারের আড্ডার আয়োজক সাইফুর রহমান জুয়েল-এর প্রাণঞ্জল উপস্থাপনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ জসীম উদ্দিন।

অনুষ্ঠানে পার্ট টাইম সিঙ্গার কনক দেব মিঠু, সমরেশ ভট্টাচার্য্য, মখলিছুর রহমান মাস্টার ও এসএ আবিদ-এর পাশাপাশি উপজেলা নির্বাহী অফিসারের কণ্ঠে সংগীতের সুর দর্শক-স্রোতাদের মুগ্ধ করে।

এছাড়াও আব্দুল আওয়াল তহবিলদারের কণ্ঠে আবৃত্তি ও মাওলানা নূরুল আমীনের কণ্ঠে ইসলামী সংগীত আড্ডায় ভিন্নমাত্রা এনে দেয়।

আড্ডার ফাঁকে ফাঁকে আলোচনায় অংশগ্রহণ করেন বাহুবলের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশীষ কর্মকার, সংগঠনের সহ-সভাপতি নূরুল ইসলাম মনি, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নূর, যুগ্ম সম্পাদক এম শামছুদ্দিন, সদস্য বশির আহমেদ, প্রভাষক মোঃ আইয়ূব আলী ও ফয়সল আহমেদ চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নজরুল একাডেমীর সদস্য এম রশিদ আহমেদ, আলাউদ্দিন, ইমরুল কবীর, তফাজ্জুল হোসেন, ফেরদৌস আহমেদ হৃদয়, শিক্ষক আব্দুল জব্বার, শিক্ষক আসাদুজ্জামান জুয়েল ও আনোয়ার হোসেন প্রমুখ।

আড্ডার চতুর্থ পর্ব আগামী ২০ মার্চ উপজেলার রশিদপুর গ্যাস ফিল্ডে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানের আয়োজক হিসেবে থাকছেন সংগঠনের যুগ্ম সম্পাদক এম. শামছুদ্দিন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com