শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সীমান্তবর্তী পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি জেলা পরিষদের পুকুর দখল, এক মাসের কারাদণ্ড চা বাগানে পূজার আনন্দ, শ্রমিকদের পাশে এমপি ফয়সল চুনারুঘাটে অবিরাম ভাঙছে পাহাড়-টিলা, নেই টেকসই প্রতিরোধ ব্যবস্থা মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার: সিভিল সার্জন দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল বিদ্যালয়ে শিক্ষিকাকে হয়রানির অভিযোগ: সচেতন মহলের ক্ষোভ চুনারুঘাটে হযরত মুজিবুর রহমান (র:) হিফজ ও এতিমখানা: দুস্থ ও এতিম শিশুদের নিরাপদ ঠিকানা চুনারুঘাট সীমান্তে ভারতীয় মদ ও রসুন জব্দ বাহুবলে জনতা ব্যাংক ব্যবস্থাপকের বিদায় ও বরণ

সিলেটে প্রাইভেটকারের ধাক্কায় মাদরাসার অধ্যক্ষ নিহত

নিজস্ব প্রতিবেদক : সিলেটের ওসমানীনগর উপজেলার বুরুঙ্গা এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় মাওলানা শায়খুল ইসলাম (৫০) নামে মাদরাসার এক অধ্যক্ষ নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

শায়খুল উপজেলার বুরুঙ্গা শেখ ফজিলাতুননেছা ফাজিল মাদরাসার অধ্যক্ষ। তিনি সুনামগঞ্জ জেলার বিশ্বম্বরপুর থানার ফতেপুর ইউপির অনন্তপুর গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, দুপুরে মোটরসাইকেলে করে মাদরাসায় যাচ্ছিলেন শায়খুল। পথে বুরুঙ্গা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর তাজপুর দমকল বাহিনীর একটি ইউনিট মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

শেরপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর চালক পালিয়ে গেলেও প্রাইভেটকার ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com