বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে ইউনিটি এসএসসি ৯৫ গ্রুপের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চুনারুঘাট দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত চুনারুঘাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত বাহুবলে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বাড়াতে ‘স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন’ অনুষ্ঠিত চুনারুঘাটে শ্রমজীবী মানুষের সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন পানি সংকটে সাতছড়ির বন্যপ্রাণী, জলাধার পুনঃখননের তাগিদ দীপ্তিতা দাশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন মসজিদ নির্মাণে ২০০১ ব্যাচ শিক্ষার্থীদের অনুদান মাধবপুরে সাংবাদিক আইয়ুব খানের মায়ের ইন্তেকাল সংসদীয় কমিটির সভাপতি জি কে গউছ

বাহুবলে ৪ ফার্মেসিকে জরিমানা

বাহুবল (হবিগঞ্জ) সংবাদদাতা : বাহুবলের হাসপাতাল গেইট এলাকায় অভিযান চালিয়ে ৪ ফার্মেসিকে ৫ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে পরিচালিত এ অভিযানে মেয়াদউত্তীর্ণ ঔষুধ বিক্রি, ঔষুধের গায়ে মূল্য লেখা না থাকা, যথাযথ প্রক্রিয়ায় ঔষুধ সংরক্ষণ না করা এবং অবৈধ ঔষুধ বিক্রির দায়ে এসব জরিমানা আরোপ করা হয়।

এসময় জনকল্যান ফার্মেসিকে ১ হাজার টাকা, জননী ফার্মেসিকে ১ হাজার টাকা, যামেনি ফার্মেসিকে ২ হাজার টাকা এবং জান্নাত ফার্মেসিকে আরো ১ হাজার ৫০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সার্বিক সহয়তায় ছিলেন এসআই মান্নানের নেতৃত্বে বাহুবল থানা পুলিশের একটি টিম।

অভিযান চলাকালে অধিদপ্তরের পক্ষ থেকে ভোক্তা অধিকার আইন বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে উপস্থিত জনসাধারণের মাঝে লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com