রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

পাক অধিকৃত কাশ্মীরে ভারতের হামলা

আন্তর্জাতিক ডেস্ক : নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাক অধিকৃত কাশ্মীরে সন্দেহভাজন জঙ্গি ঘাঁটিতে হামলা চালিয়েছে ভারত। মঙ্গলবার ভোর সাড়ে ৩ টার দিকে ১২টি মিরাজ ২০০০ যুদ্ধবিমান পাক জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে এক হাজার কেজি বোমা বর্ষণ করেছে। সংবাদ সংস্থা এএনআই এ খবর দিয়েছে।

এই অভিযানের কথা স্বীকার করেছে পাকিস্তানও। দেশটির সেনাবাহিনীর মুখপাত্র মেজর  জেনারেল আসিফ গফুর এক টুইট বার্তায় জানিয়েছেন, নিয়ন্ত্রণরেখা লঙ্ঘন করেছে ভারতীয় বিমান বাহিনী। তারা মুজাফফরাবাদ সেক্টরে অনুপ্রবেশ করেছে।

তিনি আরও বলেছেন, পাক সেনাদের পাল্টা আক্রমণে ভারতের অভিযান ব্যর্থ হয়েছে। একটি মিরাজ-২০০০ ভেঙে পড়েছে বলেও দাবি করেছেন তিনি। তবে এই হামলায় ক্ষয়ক্ষতি এবং হতাহতের বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

অপরদিকে, ভারতের তরফ থেকে দাবি করা হয়েছে, সোমবার বালাকোট সেক্টর থেকে পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে পড়ে ভারতীয় বিমানবাহিনীর যুদ্ধবিমান।

বালাকোট, চাকোটি এবং মুজফফরাবাদে জয়েশ-ই-মোহম্মদের ৩টি কন্ট্রোল রুম এবং বেশ কয়েকটি লঞ্চ প্যাড ধ্বংস করা হয়েছে।

এর আগে ২০১৬ সালের ২৯শে সেপ্টেম্বর সীমান্ত পেরিয়ে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছিল ভারতীয় সেনাবাহিনী। ওই সার্জিক্যাল স্ট্রাইকের পর এবার নতুন করে পাক অধিকৃত কাশ্মীরে এয়ার স্ট্রাইক চালালো ভারতীয় সেনারা।

গত ১৪ই ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামায় ভয়াবহ আত্মঘাতী হামলায় ভারতের সিআরপিএফের কমপক্ষে ৪০ সেনা নিহত হয়েছেন। ওই হামলার পরপরই এর দায় স্বীকার করেছে পাকিস্তানভিত্তিক জঙ্গি গোষ্ঠী জয়েশ-ই-মোহাম্মদ। এরপর থেকেই ভারত এবং পাকিস্তানের মধ্যে কূটনৈতিক সংঘাত চরমে উঠেছে।

দু’দেশের মধ্যে এতদিন পর্যন্ত বাকবিতণ্ডা চলছিল। এবার ভারতের এয়ার স্ট্রাইকের ঘটনায় দু’দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়বে বলে ধারণা করা যাচ্ছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com