বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:২১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

দুই চেয়ারম্যান প্রার্থীর দ্বন্দ্বে ভোটগ্রহণ স্থগিত

নিজস্ব প্রতিবেদক : সুনামগঞ্জের শাল্লা উপজেলা পরিষদ নির্বাচনে দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সংঘর্ষের ঘটনায় একটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। রোববার শাল্লা উপজেলার কাশিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, শাল্লা উপজেলার আওয়ামী লীগ মনোনীত প্রার্থী চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ (আল-আমিন চৌধুরী) ও বিদ্রোহী প্রার্থী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অবনী মোহন দাসের সমর্থকের মধ্যে ভোট দেয়া নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষের সৃষ্টি হয়। এ ঘটনায় কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

এ ব্যাপারে জেলা রিটার্নিং কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, শাল্লা উপজেলার একটি কেন্দ্রে একটি ঘটনার খবর আমরা শুনেছি। বর্তমানে এই কেন্দ্রটি বন্ধ রাখা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com