মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
১৩৭ সাপ নিয়ে বিপাকে হবিগঞ্জ বন বিভাগ পাঁচ চা বাগানে ৯ দিন ধরে রেশন ও তলব বন্ধ, শ্রমিকদের পাশে এমপি-পুত্র চুনারুঘাটে ভূমি বিষয়ক কর্মশালা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত বাহুবলে আসছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ উন্নয়ন বরাদ্দে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হচ্ছে: এমপি ফয়সল সংরক্ষিত বনে গাছ কাটার সময় আটক ২, কাঠ ও ট্রাক্টর জব্দ বাহুবলে পিকআপ-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ ছয় দিন ধরে বন্ধ চার চা বাগান, ডিসির কাছে শ্রমিকদের স্মারকলিপি চুনারুঘাটে বিশ্ব সূফী সংস্থার আলোচনা সভা, কমিটি গঠন প্রতিকূলতা জয় করে সাফল্যের আলো ছড়াচ্ছে জাহানারা চৌধুরী উইমেন্স কলেজ

হবিগঞ্জ সদর ও নবীগঞ্জে আ.লীগ বিদ্রোহী প্রার্থী জয়ী

নিজস্ব প্রতিবেদক : পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে হবিগঞ্জ সদর উপজেলায় চেয়ারম্যান জয়লাভ করেছেন আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী মোতাচ্ছিরুল ইসলাম। টানা ৪ বার নির্বাচিত হওয়ার পর হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে প্রথমবারের মতো পরাজয় বরণ করেন সৈয়দ আহমদুল হক।

রোববার (১০ মার্চ) হবিগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত হোসেন রুবেল এ তথ্য নিশ্চিত করেন।

ইউএনও রুবেল জানান, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) মোতাচ্ছিরুল ইসলাম আনারস প্রতীক নিয়ে ৩৫০২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ২৮,০৪০ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন সৈয়দ আহমদুল হক এবং তৃতীয় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম।

অন্যদিকে নবীগঞ্জে আওয়ামী লীগ বিদ্রোহী ফজলুল হক চৌধুরী সেলিম ঘোড়া প্রতীকে ৪৭ হাজার ২৩০ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদন্দ্বী আলমগীর চৌধুরী নৌকা প্রতীকে পেয়েছেন ২৬ হাজার ১১৩ ভোট।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com