শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

নিরাপদে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল

তরফ নিউজ ডেস্ক : নিউজিল্যান্ড থেকে নিরাপদে দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্যরা। শনিবার (১৬ মার্চ) রাত ১০.৪২ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে ঢাকা হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছায় টিম বাংলাদেশ।

বিমানবন্দরে নেমে ভারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদউল্লাহ বলেছেন, ‘বিপর্যয়ের মধ্যে দেশে ফিরতে পারছি এজন্য নিজেদের ভাগ্যবান মনে করছি।’

শুক্রবার (১৫ মার্চ) জুমার নামাজের সময় ক্রাইস্টচার্চে দুটি মসজিদে বন্দুকধারীর গুলিতে নিহত হন ৪৯ জন। আহত হন আরো ৪৮ জন। হ্যাগলি ওভালের খুব কাছের নূর মসজিদেই ঘটেছে হতাহতের সবচেয়ে বড় ঘটনাটি। যেখানে জুমার নামাজ আদায় করার কথা ছিল বাংলাদেশ দলের। মিনিট পাঁচেকের জন্য হামলার শিকার হওয়া থেকে বেঁচে যান তামিম-মুশফিকরা।

ওই সময় ক্রিকেটারদের সঙ্গে থাকা দলের ম্যানেজার খালেদ মাসুদ পাইলট পরে ঘটনার বর্ণনায় বলেছিলেন, ‘মসজিদ আমরা বাস থেকেই দেখতে পাচ্ছিলাম। আমরা হয়তো ৫০ গজ দূরে ছিলাম। আর যদি ৩-৪ মিনিট আগে চলে আসতাম; তাহলে আমরা মসজিদেই হয়তো থাকতাম। হয়তো বিশাল, ভয়ানক একটা ঘটনা ঘটে যেতে পারত।’

৮-১০ মিনিট বাসে বসে থাকার পর নেমে হ্যাগলি পার্কের ভেতর দিয়ে হেঁটে মাঠে ফিরে ড্রেসিংরুমে ঘণ্টা দুয়েক অবরুদ্ধ অবস্থায় থাকেন তারা। এরপর ফেরেন হোটেলে। বাসে চড়ার আগে অধিনায়ক মাহমুদউল্লাহর সংবাদ সম্মেলন একটু দেরিতে শেষ হওয়ায় এবং সেখানে পৌঁছার পর একজন নারী মসজিদের ভেতরে গোলাগুলি চলছে জানিয়ে আর সামনে না এগোনোর আহ্বান জানানোয় রক্ষা পায় দল।

আজ যেখানে বাংলাদেশ সময় ভোর চারটায় শুরু হওয়ার কথা ছিল শেষ টেস্ট, এর ঘণ্টা খানেক পরই দেশে ফেরার বিমান ধরতে হয় তামিমদের। যদিও পুরো দল একসঙ্গে দেশে ফিরতে পারবে কি না, তা নিয়ে প্রথমে সংশয় ছিল। শেষ পর্যন্ত একই ফ্লাইটের টিকিট পেয়ে সবাই একসঙ্গেই দেশে ফিরলেন।

নিরাপদে দেশে ফিরে আসলেও ক্রাইস্টচার্চের ঘটনায় ক্রিকেটারদের যে মানসিক ধাক্কা লেগেছে, সেটা কাটিয়ে উঠতে সময় লাগবে বেশ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com