শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে মাকে পেটানোর দায়ে ছেলের কারাদণ্ড চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত বাহুবলে আদর্শ মিষ্টি ঘরকে লাখ টাকা জরিমানা অলস পড়ে আছে ৪৯ কোটি টাকার বাল্লা স্থলবন্দর চুনারুঘাটে ইউনিটি এসএসসি ৯৫ গ্রুপের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চুনারুঘাট দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত চুনারুঘাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত বাহুবলে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বাড়াতে ‘স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন’ অনুষ্ঠিত চুনারুঘাটে শ্রমজীবী মানুষের সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন পানি সংকটে সাতছড়ির বন্যপ্রাণী, জলাধার পুনঃখননের তাগিদ

মসজিদে গণহত্যার ঘটনা স্মরণে নিউজিল্যান্ডে প্রার্থনা ও নীরবতা পালন

আন্তর্জাতিক ডেস্ক : নিউজিল্যান্ডে দুটি মসজিদে এক শ্বেতাঙ্গ উগ্রবাদীর গুলিতে ৫০ জন নিহত হওয়ার ঘটনা স্মরণে শুক্রবার (২২ মার্চ) সেদেশের মুসলমানরা দেশব্যাপী প্রার্থনা ও ২ মিনিট নীরবতা পালন করেছে।

দেশটির প্রধানমন্ত্রী জেসিন্দা আরডার্নসহ বিপুলসংখ্যক লোক ওই হত্যাযজ্ঞের শুরু হওয়া মসজিদের বিপরীত দিকের একটি পার্কে দাঁড়িয়ে নীরবতা পালন করেন।

সাদা টুপি পরিহিত একজন মুয়াজ্জিন প্রতি শুক্রবারের মতোই আজ স্থানীয় সময় ১টা ৩০ মিনিটে ‘আল্লাহু আকবার ধ্বনিতে আজান দেন। আল নুর মসজিদের বিপরীতে দাঁড়িয়ে ক্রাইস্টচার্চের হাগলি পার্কে বহু লোক দাঁড়িয়ে এই আজান শুনেন।

পরে অকল্যান্ড, ওয়েলিংটনসহ দেশের অন্যান্য শহরের জনবহুল স্থানগুলোতে দাঁড়িয়ে দুই মিনিট নিরবতা পালন করা হয়।
প্রতিবেশী অস্ট্রেলিয়ার লোকেরা রাস্তায় এবং বিপণীগুলোতে এ মুহূর্ত উপভোগ করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com