রবিবার, ২১ জুন ২০২৬, ০১:৫০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

বঙ্গবন্ধুর ডাকে মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের ফলে দেশ স্বাধীন হয়েছে

নবীগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা : নবীগঞ্জ-বাহবল আসনের এমপি শাহনেওয়াজ মিলাদ গাজী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে জাতির শ্রেষ্ট সন্তান মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের ফলে এদেশ স্বাধীন হয়েছে। তাই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বাঙ্গালী জাতিকে একসাথে মিলেমিশে কাজ করতে হবে। ১৯৭১ সালে যারা এ দেশের স্বাধীনতায় বিরোধীতা করেছিল তাদের সন্তানরা আজ আওয়ামীলীগে ঢুকে ফায়দা হাসিলের চেষ্টা করছে। এদের থেকে সবাইকে সাবধান থাকতে হবে।

তিনি মঙ্গলবার নবীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা মিলানায়তনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্টান ও ঐতিহাসকি ৭ ই মার্চের ভাষনের তাৎপর্য শীর্ষক আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদ বিন হাসানের সভাপতিত্বে এবং প্রকল্প কর্মকর্তা মোঃ শাকিল আহমদ ও শিক্ষা প্রকৌশলী মুহাইমুনুল ইসলামের পরিচালানায় এতে বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান এডভোকেট গতি গোবিন্দ দাশ, ওসি মোঃ ইকবাল হোসেন, উপজেলা জাসদের সভাপতি মোঃ আব্দুর রউফ, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার নুর উদ্দিন বীর প্রতিক, সহকারী কমান্ডার মৌলদ হোসেন কাজল, ইউপি চেয়ারম্যান আবু সিদ্দিক, উপজেলা কৃষি কর্মকর্তা মিঠু চন্দ্র অধিকারী, উপজেরা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এডভোকেট মুজিবুর রহমান কাজল, কাজী ওবায়দুল কাদের হেলাল, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু,উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক সাংবাদিক উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম এ আহমদ আজাদ প্রমুখ।

অনুষ্টানের শুরুতে কোরআন তেলওয়াত করেন মাওলানা মাহমুবুর রহমান, গীতা পাঠ করেন উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক উত্তম কুমার পাল হিমেল। স্বাধীনতা উপর কবিতা আবৃত্তি করেন মুক্তিযোদ্ধা হায়দর আলী।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com