শনিবার, ০৬ জুন ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

কর্ণফুলীতে নৌকাডুবি: ২ জনের লাশ উদ্ধার, এখনও নিখোঁজ ২

তরফ নিউজ ডেস্ক : চট্টগ্রামে কর্ণফুলী নদীতে যাত্রীবোঝাই ইঞ্জিনচালিত নৌকা ডুবে নিখোঁচ চার জনের মধ্যে দু’জনের লাশ উদ্ধার হয়েছে। এরা হলেন, মো. হানিফ (৩৫) ও আকবর (৪০)। আজ সকালে নগরীর ইপিজেড থানা এলাকায় কর্ণফুলী নদীতে নৌবাহিনীর এক নম্বর বার্থের কাছে লাশ দু’টি ভেসে আসে।

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হুদা বলেন, জোয়ারের সময় লাশ দু’টি ভেসে এসেছিল। ভাটার টানে চলে যাওয়ার সময় নৌবাহিনীর সদস্যরা দেখে লাশগুলো আটকায়। পরে তারা আমাদের কাছে হস্তান্তর করেছে। উদ্ধারের পর লাশ দু’টি থানায় এসে পরিবারের সদস্যরা শনাক্ত করেছেন বলে জানান ওসি।

উল্লেখ্য, গত রোববার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে কর্ণফুলীতে নৌকাডুবির ঘটনা ঘটে। ওইদিন সন্ধ্যায় নৌকাটি কর্ণফুলী উপজেলার জুলধা ইউনিয়নের ডাঙ্গারচর ১৩ নম্বর ঘাট থেকে নগরীর সল্টগোলার উদ্দেশ্যে ছেড়ে আসে। মাঝনদীতে আসার পর নৌকাটি ঢেউয়ের ধাক্কায় ডুবে যায়।  নৌকায় মাঝিমাল্লাসহ ১২ জন ছিল।

নদীতে ভাসমান অন্যান্য নৌকার মাঝিমাল্লারা এসে সেখান  থেকে আট জনকে উদ্ধার করে। নিখোঁজ বাকি চার জনের মধ্যে মো. হানিফ ও আকবরের লাশ উদ্ধার হলো। তাদের বাড়ি ডাঙ্গারচর এলাকায়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com