বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

ভোটারদের রাজকীয় অভ্যর্থনা

আন্তর্জাতিক ডেস্ক : ব্যাপারটা যেন রাজকীয়। রাজা আসবেন। তাকে ঢোল-কাসা বাজিয়ে স্বাগত জানানো হবে। ফুল দিয়ে বরণ করে নিতে হবে। হ্যাঁ, ভারতের উত্তর প্রদেশের বারাউতের একটি ভোটকেন্দ্রে ভোটারা এমনই রাজকীয় অভিবাদন পাচ্ছেন। ভোটকেন্দ্রে তাদেরকে স্বাগত জানাতে মোতায়েন করা হয়েছে ব্যান্ড পার্টি। কেন্দ্রের সদর দরজা দিয়ে ভোটার প্রবেশ করা মাত্রই বেজে উঠছে ব্যান্ড। তাদের ওপর ছিটিয়ে দেয়া হচ্ছে গোলাপ ফুলের পাপড়ি।

এমন আচরণে বেশ ফুরফুরে দেখা যাচ্ছে ভোটারদের। ভারতের বার্তা সংস্থা এএনআই এ বিষয়ে ভিডিও সহ একটি প্রতিবেদনে এ কথা জানান দিয়েছে। বলা হয়েছে, আপনি যদি বাঘপাতে ভোটার হয়ে থাকেন তাহলে জলদি যান, মিস করবেন না এই বিশেষ স্বাগত জানানোকে। কিন্তু ভোটারদের স্বাগত জানাতে কে এ আয়োজন করেছেন, কোনো প্রার্থী, নাকি সরকারের তরফে কেউ অথবা কোনো সমাজসেবক তা জানা যায় নি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com