রবিবার, ২১ জুন ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

নাটোরে অশ্লীল যাত্রার প্যান্ডেল ভাঙলেন ওসি

নাটোর সংবাদদাতা : নাটোরের সিংড়ায় অশ্লীল যাত্রার প্যান্ডেল ভেঙে দিয়েছেন ওসি মনিরুল ইসলাম। বৃহস্পতিবার গভীর রাতে হাতিয়ান্দহ ইউনিয়নের চকলাড়ুয়া মেলায় অশ্লীল যাত্রার প্যান্ডেলে অভিযান চালিয়ে বন্ধ করে দেন তিনি।

রাতে স্থানীয় প্রভাবশালীরা চকলাড়ুয়া ঘোড়া দৌড় মেলাকে কেন্দ্র করে অশ্লীল যাত্রার আয়োজন করে। বিষয়টি জানার পরে সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম ও ওসি (তদন্ত) নেয়ামুল আলমের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হয়ে যাত্রা বন্ধ করে দেয়। এছাড়া রাতভর অভিযান পরিচালনা করে চেয়ার, মাইক, টিনসহ সর্বপ্রকার মালামাল জব্দ করে থানায় নিয়ে যায়।

এদিকে অশ্লীল যাত্রা বন্ধ করায় সন্তোষ প্রকাশ করেছে এলাকাবাসী। অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম বলেন, নাটোরের সিংড়া উপজেলাকে মাদকমুক্ত করতে কাজ করছি, পাশাপাশি মেলাকে কেন্দ্র করে কোন প্রকার অবৈধ জুয়া, হাউজি, যাত্রা ও সার্কাস চলতে দেওয়া হবে না। সকল প্রকার অন্যায়কে কঠোর হস্তে দমন করা হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com