সোমবার, ২২ জুন ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

মাধবপুরে স্কুলছাত্রী অপহরণের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের মাধবপুরে লোকনাথ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্কুলছাত্রীর মা বাদি হয়ে মাধবপুর  থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার আাদাঐর গ্রামের দুলাল মিয়ার মেয়ে লোকনাথ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রীকে গত ৯ই এপ্রিল বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে একদল দুর্বৃত্ত জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। এরপর থেকে তাকে খোঁজ পাওয়া যাচ্ছে না।

মাধবপুর থানার নারী ও শিশু বান্ধব কর্মকর্তা এসআই শিবানী দাস জানান, এ ঘটনায় অপহৃতার মা  সুফিয়া বেগম বাদি হয়ে ১২ই এপ্রিল মাধবপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার  করে মাধবপুর থানার এসআই আজিজ নাঈম জানান, স্কুলছাত্রীকে উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com