শনিবার, ০৬ জুন ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

বাহুবলের একব্যক্তি আদালতে স্বাক্ষী দিতে গিয়ে ছুরিকাহত

হবিগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। ফাইল ফটো

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ: বাহুবলের কাজল মিয়া (৪৫) নামে এক ব্যক্তি হবিগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সাক্ষী দিতে গিয়ে আসামির ছুরিকাঘাতে আহত হয়েছেন।

বুধবার (১৭ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় কাজল মিয়াকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি বাহুবল উপজেলার আব্দাকামাল গ্রামের ঠান্ডা মিয়ার ছেলে।

হবিগঞ্জের আদালত পরিদর্শক মোঃ আল আমিন জানান, আব্দাকামাল গ্রামের মুহরী মজিদ মিয়ার বিরুদ্ধে ২০১৬ সালে দায়েরকৃত একটি মামলায় সাক্ষী দিতে যান কাজল। এ সময় ১০ তলা জুডিশিয়াল  ভবনের নিচ তলায় মজিদ মিয়া ও তার লোকজন কাজলের ওপর হামলা করে। এতে তিনি গুরুতর আহত হয়। এসময় স্থানীয়রা তাকে আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেটে পাঠানো হয়।

আহতের স্বজনেরা জানান, ধারালো অস্ত্রের তিনটি আঘাত থাকায় তার অবস্থা আশঙ্কাজনক। এ রিপোর্ট লেখা পর্যন্ত ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার চিকিৎসা চলছিল।

বাহুবল মডেল থানার অফিসার ইচনার্জ মোঃ মাসুক আলী বলেন, ২০১৬ সালে ছুরিকাহত কাজলের বড় ভাই আব্দুল আজিজ বাদী হয়ে মজিদের বিরুদ্ধে মারধরের অভিযোগে মামলা করেন। ওই মামলার সাক্ষী ছিলেন কাজল।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com