বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাট সীমান্তে ভারতীয় মদ ও রসুন জব্দ বাহুবলে জনতা ব্যাংক ব্যবস্থাপকের বিদায় ও বরণ চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা বাহুবলে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ পেলেন ২৪ ভূমি মালিক সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস- প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭তম বর্ষ উদযাপন চুনারুঘাটে ‘মেয়র মোহাম্মদ আলী স্মৃতি’ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন ৩ অক্টোবর অযত্ন-অবহেলায় ফয়জাবাদ বধ্যভূমি, রাতে মাদকসেবীদের আড্ডা ডিসিপি হাই স্কুলে শিক্ষার মানোন্নয়নে কাজ করছেন নাজিম উদ্দিন শামসু চুনারুঘাটে সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা

বানিয়াচংয়ে ৪টি ব্যবসা প্রতিষ্টানে আগুন : অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি

রায়হান ইউ সুমন, বানিয়াচং (হবিগঞ্জ) থেকে  : হবিগঞ্জের বানিয়াচং বড়বাজারে অগ্নিকান্ডে চারটি ব্যবসা প্রতিষ্টান পুড়ে ছাই হয়ে গেছে। এতে অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। শুক্রবার(১৯ এপ্রিল)  সকাল ৮ টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে বানিয়াচং ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় ৩০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বড়বাজার মসজিদের ভিতর থেকে আগুনের সূত্রপাত ঘটে। আগুনে মসজিদের পার্শবর্তী দোকান কলি পোল্ট্রি ফিড, মিলাদ ভ্যারাইটিজ স্টোর, বাননী ফ্যাশন ও ইসরাত টেলিকমে আগুন ছড়িয়ে পড়ে। এতে চারটি দোকানের প্রায় অর্ধকোটি টাকার মালামাল সম্পূর্ণ পুড়ে যায়।

কলি পোল্ট্রি ফিডের স্বত্বাধিকারী মো. মোর্শেদ মিয়া জানান, আগুনে তার দোকানের দামী মেডিসিনসহ সব মিলিয়ে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।

বানিয়াচং ফায়ার সার্ভিসের ইনচার্জ শামছুল ইসলাম জানান, প্রায় ৩০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পার্শবর্তী মসজিদের ইলেকট্রিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এতে আনুমানিক প্রায় ৫০ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com