বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালত, ১৯ হাজার টাকা অর্থদণ্ড ভারতে প্রবেশের চেষ্টাকালে নির্বাচন অফিসের কর্মচারী আটক সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল

বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ : ৪৯৫ জন আটক- স্বরাষ্ট্রমন্ত্রী

তরফ নিউজ ডেস্ক : অবৈধভাবে বাংলাদেশে আসায় আটক রয়েছেন ৪৯৫ জন বিদেশি। আর এদের মধ্যে শাস্তি হয়েছে ৬৭ জনের। আজ সকালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ কথা বলেছেন।
রাজধানীর একটি হোটেলে মানব পাচার প্রতিরোধে ইউএনডিপির সহযোগিতায় জাতীয় মানবাধিকার কমিশন আয়োজিত দিনব্যাপী সেমিনারে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রলুব্ধ হয়ে দেশ থেকে মানব পাচার হচ্ছে। তিনি বলেন, প্রলুব্ধ হয়ে কেউ যেন দেশ ছেড়ে না যায়, তা নিশ্চিত করতে সবাই মিলে একযোগে কাজ করতে হবে। এ ক্ষেত্রে করণীয় সবকিছু করবে সরকার। তবে দেশের সামগ্রিক উন্নয়নের কারণে প্রলুব্ধ হয়ে পাচারের সংখ্যা কমে আসছে।

মন্ত্রী বলেন, পাচার ঠেকাতে সব আইন যথাযথভাবে প্রয়োগ করা হচ্ছে। সব জেলায় কমিটি কাজ করছে।
জাতিসংঘের প্রতিষ্ঠান আইওএম এর বাংলাদেশ মিশনের প্রধান জর্জি গিগাওরি বলেন, কেন, কীভাবে পাচার হচ্ছে তা খুঁজে বের করতে হবে।

সবাই মিলেই বাংলাদেশ থেকে এবং বিশ্ব থেকে মানব পাচার বন্ধ করতে হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com