রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

লাবণ্যকে বহনকারী মোটরবাইক চালক আটক

তরফ নিউজ ডেস্ক : রাজধানীর শেরে বাংলা নগরে সড়ক দুর্ঘটনায় নিহত ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থী ফাহমিদা হক লাবণ্যকে বহনকারী উবার মোটরবাইক চালক সুমনকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে ডিএমপির তেজগাঁও বিভাগের একটি টিম তাকে মোটরবাইকসহ আটক করে।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার জানান, মোহাম্মদপুর থানাধীন নবীনগর হাউজিং এর ২ নং রোডের ২৫ নং বাসার ষষ্ঠ তলা থেকে উবার বাইক চালক মোঃ সুমন হোসেনকে আটক করা হয়। সেই বাসার নিচ তলার গ্যারেজ থেকে ফাহমিদা হক লাবণ্যকে বহনে ব্যবহৃত মোটর বাইকটি উদ্ধার করা হয়। মোটর বাইকটির নং ঢাকা মেট্রো হ ৩৬-২৩৫৮.
আটককৃত উবার চালক সুমন জানায়, ‘ঘটনার দিন সকালে কলেজ গেটে অবস্থানকালে তার চেয়ে পাঁচ মিনিটের দূরত্বে অবস্থানকারী একজন উবার কলার (ফাহমিদা হক লাবন্য) এর কল পেয়ে সকাল ১০টা ৩৬মিনিটে সুমন তাকে ফোন করেন।

ফাহমিদা হক লাবন্য খিলগাঁও ছায়াবিথি মসজিদের সামনে যেতে চান জানিয়ে সুমনকে শ্যামলী ৩ নং রোডের ৩১ নং বাসার সামনে যেতে বলেন। লাবন্য শ্যামলী ৩ নং রোডের ৩১ নং বাসার সামনে সুমনের বাইকে উঠেন। রাস্তায় যানজট ছিল।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com