সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাট পৌর যুবলীগের আহ্বায়ক নাজমুল ইসলাম বকুল গ্রেফতার চুনারুঘাটের তাসনিম পেলেন ৫৮ লাখ টাকার শিক্ষাবৃত্তি ৫৫ বিজিবির দুই অভিযানে ১০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ বাহুবল এনসিপির আহ্বায়ক তোফায়েল, সদস্য সচিব বজলুর রহমান স্বর্ণপদক জিতে তুরস্ক যাওয়ার সুযোগ পেল আলিফ সোবহান কলেজের তিন শিক্ষার্থী দিল্লি বা পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ: প্রধান মন্ত্রী বাহুবলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত তাফসীরুল কোরআন মহাসম্মেলন ১২ লাখ টাকা অনুদানের ঘোষণা এমপি ফয়সলের হারিয়ে যাচ্ছে গরু দিয়ে হালচাষ, বিলুপ্তির পথে হাজার বছরের ঐতিহ্য চুনারুঘাটে মধ্যরাতে মোবাইল কোর্ট, মাটি কাটায় জরিমানা

চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা আদায়

চুনারুঘাট (হবিগঞ্জ) সংবাদদাতা : চুনারুঘাটে বেকারী, মিষ্টির দোকান ও মুদি দোকানসহ বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকালে  এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম আজহারুল ইসলাম।

জানা যায়, নিরাপদ খাদ্য নিশ্চিত করনের অংশ হিসেবে ভোক্তা অধিকার আইন ও পবিত্র রমজান মাসে ভোক্তাদের বিড়ম্বনা এড়াতে পৌরশহরের সন্ধ্যা মিষ্টান্ন ভান্ডার, শ্রীদূর্গা মিষ্টান্ন ভান্ডার, জননী ভান্ডারসহ দুইটি মুদি দোকানের প্রত্যেককে নোংরা ও তারিখবিহীন অসাস্থ্যকর খাদ্যদ্রব্য তৈরীর দায়ে সর্বমোট ১০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সহকারী কমিশনার (ভূমি) এস এম আজহারুল ইসলাম প্রতিটি প্রতিষ্ঠানকে পঁচা ও মেয়াদ উত্তীর্ণ পণ্য অপসারনের নির্দেশ দেন। ক্রেতাদের ভোগান্তি কমাতে দোকানের প্রতিটি পণ্যের মূল্য তালিকা, প্রতিটি পণ্যের ক্রয় মূল্যের ক্যাশ মেমো ও ক্রয় মূল্যের নির্দিষ্ট হারের বেশি মূল্যে বিক্রয় না করার জন্য বলা হয়।

সহকারী কমিশনার (ভুমি) এস এম আজহারুল ইসলাম সাংবাদিকদের জানান, পুরো রমজান মাসব্যাপী উপজেলার ছোট বড় বিভিন্ন হাটবাজারে নজরদারী থাকবে। কোনো ব্যবসায়ী ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ব্যতিক্রম করলে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহন করা হবে।

তিনি আরোও জানান, সাধারন মানুষের সু-স্বাস্থ্য নিশ্চিত করতে হলে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে। সে লক্ষ্যে এ ভেজালবিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে এবং তা অব্যাহত থাকবে বলে তিনি জানান।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com