রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

পাঁচ সিনিয়রের বাইরে তরুণদের পারফরম্যান্সে উচ্ছ্বসিত রোডস

তরফ স্পোর্টস ডেস্ক : আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে রান তাড়ায় সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন সৌম্য সরকার ও মোসাদ্দেক হোসেন। টুর্নামেন্টে স্বল্প সুযোগে নিজেদের মেলে ধরেছেন লিটন দাস, মেহেদী হাসান মিরাজরাও। কোচ স্টিভ রোডসের কণ্ঠে তাই উচ্ছ্বাস, পাঁচ সিনিয়রের ওপর নির্ভরশীলতা থেকে বেরিয়ে আসছে বাংলাদেশ। দলের এমন গভীরতা বিশ্বকাপে বড় ম্যাচ জয়ের আত্মবিশ্বাস জোগাচ্ছে তাকে।

গত শুক্রবার ডাবলিনের মালাহাইডে ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারিয়ে আন্তর্জাতিক অঙ্গনে প্রথমবারের মতো বহুজাতিক কোনো টুর্নামেন্টে শিরোপা জিতে বাংলাদেশ। পিঠের পেশির চোটে ফাইনালে ছিলেন না দলের সেরা তারকা সাকিব আল হাসান। বড় লক্ষ্য তাড়ায় দলকে উড়ন্ত সূচনা এনে দেন ৪১ বলে ৬৬ রানের ইনিংস খেলা সৌম্য। শেষ দিকে ২৩ বছর বয়সী মোসাদ্দেকের অসাধারণ ইনিংসে জয় আসে ৭ বল বাকি থাকতে। অভিজ্ঞ তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহরা রাখেন পরোক্ষ অবদান। দলে এখন তাই আগের চেয়ে প্রতিযোগিতা বেড়েছে বলে মনে করেন রোডস।

“দুই বা তিনজন খেলোয়াড় অসাধারণ ইনিংস খেলেছে। উদাহরণ হিসেবে যদি আপনি মোসাদ্দেকের কথা ভাবেন, সে এখন দলের সবাইকে চাপে রাখবে। এটাই দলটার গভীরতা।…এটা আমাদের আত্মবিশ্বাস জোগাচ্ছে যে আমরা কয়েকটা বড় ম্যাচ জিততে পারি।”

“এর মানে বাংলাদেশ নিজেদের দলের মধ্যে আগের চেয়ে শক্তিশালী। আর সেটাই আমরা চাই, কারণ আমরা দলে আরও গভীরতা চাই। যদি আমরা সেই গভীরতা পেয়ে যাই, তারপর মানুষ পাঁচ সিনিয়র ক্রিকেটার নিয়ে কথা বলা থামাবে।”

২ জুন বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। এর আগে ভারত ও পাকিস্তানের সঙ্গে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে মাশরাফি বিন মুর্তজার দল।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com