রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

সিরাজগঞ্জে ভিজিডি’র ১৩৫২ বস্তা চাল উদ্ধার, আটক ২

নিজস্ব প্রতিবেদক : হতদরিদ্র মানুষদের মাঝে বিতরণের জন্য সরকারী বরাদ্দকৃত ভিজিডির ১৩৫২ বস্তা (প্রতি বস্তায় ৩০ কেজি) চাল কালোবাজারে বিক্রির অভিযোগে জব্দ করেছে সিরাজগঞ্জের তাড়াশ ও সদর উপজেলা প্রশাসন। এ সময় আটক করা হয়েছে ২ ব্যবসায়ীকে। এরা হলেন, সদর উপজেলার মিরপুর মহল্লার মৃত আব্দুল জলিলের ছেলে আবু সিদ্দিকী (৪৯) ও একই এলাকার মৃত আব্দুল করিমের ছেলে আব্দুস ছালাম (৪৫)।

সদর উপজেলা নির্বাহী অফিসার সরকার মোহাম্মদ রায়হান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার শহরের মিরপুর মহল্লার এসএস ট্রেডার্সের গোডাউনে অভিযান চালানো হয়। এ সময় ৮৭৭ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়। ঘটনার সঙ্গে জড়িত থাকার দায়ে আবু সিদ্দিকী ও সালামকে আটক করা হয়। র‌্যাব সদস্যরা অভিযানে সহায়তা করে। এ ঘটনায় মামলা হয়েছে।

অপরদিকে, তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার ইফফাত জাহান জানান, মঙ্গলবার বিকেলে উপজেলা এলএসডি গোডাউনের পাশে অবস্থিত বেলাল হোসেনের গোডাউনে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে ভিজিডির চালসহ সরকারী ৪৭৫ বস্তা চাল উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় মামলা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com