শনিবার, ৩০ মে ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

ঈদের দিনে বাঁশ ঝাড়ে তরুণের লাশ

আরিফুর রহমান স্বপন, লাকসাম (কুমিল্লা) : কুমিল্লার লাকসামে নিখোঁজের চার দিন পর রিয়াজ হোসেন (১৭) নামে এক তরুণের অর্ধগলিত লাশ বাঁশ ঝাড় থেকে উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে আজ বুধবার লাকসাম উপজেলার বাকই (দক্ষিণ) ইউনিয়নের তারাপুর গ্রামে।

জানা যায়, উপজেলার তারাপুর গ্রামের মৃত সিরাজুল হকের মেয়ে স্বামী পরিত্যক্তা আয়েশা বেগম দুই ছেলে নিয়ে দীর্ঘ দিন বাপের বাড়ীতে বসবাস করে আসছে। চার দিন আগে গত শনিবার বিকেলে তার ছোট ছেলে রিয়াজ হোসেন বাড়ি থেকে হঠাৎ নিখোঁজ হয়।

একটি সূত্র জানায়, আয়েশা বেগমের দুই ছেলের মধ্যে ছোট ছেলে রিয়াজ মাদকাসক্ত ছিল। মাদক সেবন নিয়ে মায়ের সাথে ঝগড়া করে গত শনিবার বিকেলে বাড়ী থেকে বের হয়ে আর ফেরেনি। চার দিন পর আজ ঈদের দিন নিহতের মামা মৃত ফজলুল হকের কবরের পাশে বাঁশ ঝাড়ে রিয়াজের ঝুলন্ত লাশ দেখতে পায় তার মা।

আয়েশা বেগম জানান, ঈদের দিন সকালে বাড়ির পাশে ছোট ভাই ফজলুল হকের কবর দেখতে গিয়ে নিখোঁজ ছোট ছেলের অর্ধ গলিত ঝুলন্ত লাশ দেখে চিৎকার দিলে আশপাশের লোকজন এসে পুলিশে খবর দেয়। পরে লাকসাম থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

এদিকে ছেলের ঝুলন্ত লাশ দেখে মা আয়েশা বেগম অনেকটা বাকরুদ্ধ হয়ে পড়েন। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা এ বিষয়ে স্পষ্ট করে কিছু জানা যায়নি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com