মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বিদ্যালয়ে শিক্ষিকাকে হয়রানির অভিযোগ: সচেতন মহলের ক্ষোভ চুনারুঘাটে হযরত মুজিবুর রহমান (র:) হিফজ ও এতিমখানা: দুস্থ ও এতিম শিশুদের নিরাপদ ঠিকানা চুনারুঘাট সীমান্তে ভারতীয় মদ ও রসুন জব্দ বাহুবলে জনতা ব্যাংক ব্যবস্থাপকের বিদায় ও বরণ চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা বাহুবলে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ পেলেন ২৪ ভূমি মালিক সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস- প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭তম বর্ষ উদযাপন চুনারুঘাটে ‘মেয়র মোহাম্মদ আলী স্মৃতি’ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন ৩ অক্টোবর অযত্ন-অবহেলায় ফয়জাবাদ বধ্যভূমি, রাতে মাদকসেবীদের আড্ডা

বন্যপ্রানী সেবা ফাউন্ডেশনের অজগর ৩০টি ডিম পেড়েছে

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) সংবাদদাতা : মৌলভীবাজারের শ্রীমঙ্গলের বন্যপ্রাী সেবাশ্রমের একটি পোষা অজগরসাপ ৩০টি ডিম পেড়েছে।

শনিবার রাতের বেলা কোন এক সময় শ্রীমঙ্গলে অবস্থিত বাংলাদেশ বন্যপ্রানী সেবাশ্রমে থাকা একটি অজগর সাপ একে একে ৩০টি ডিম পাড়ে।

বাংলাদেশ ব্যপ্রনী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব জানান, গতকাল রাতের বেলা কোন এক সময় অজগর সাপটি ৩০টি ডিম পাড়ে। তিনি জানান, ডিমগুলোর উপর কুন্ডুলি পাকিয়ে মাঝখানে রেখে তা দিচ্ছে মা অজগর।

এর আগেও এই সাপটির ডিম থেকে ফুটা ছানা কিছুটা বড় হলে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়। অজগরের সদ্য দেয়া ডিম গুলো আরো ২মাস তা দেওয়ার পর ডিম থেকে ছানা ফুটবে। ছানা গুলো কিছুটা বড় হলে গুলো বনে অবমুক্ত করা হবে।

তিনি আরো জানান, বন্যপ্রানী সেবা ফাউন্ডেশন একটি বন্যপ্রানীসেবামুলক সংস্থা। তারা গভীরবন জঙ্গল থেকে পথ ভুলে আসা ,অথবা অন্যপ্রানীর তাড়া খেয়ে ও খাবারের সন্ধানে লোকালয়ে ছুটে আসা আহত ও অসুস্থ বন্যপ্রানী উদ্ধার, মানুষের হাতে আটক এমন প্রানী উদ্ধার করে চিকিৎসা সেবা দেওয়ার পরে এ গুলোকে সুস্থ করে বনে অবমুক্ত করে আসছে বন্যপ্রানী সেবাশ্রম।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com