বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:০৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

নির্বাচনে অংশ নিতে পারবেন খালেদা জিয়া

তরফ নিউজ ডেস্ক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন। দুই মামলায় সাজা হলেও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে কোন বাধা হবে না’ বলে মনে করেন দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১৯ নভেম্বর) দলের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎ গ্রহণের এক পর্যায়ে বেরিয়ে এসে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি অভিযোগ করে তিনি বলেন, ‘সংলাপের সময় বলা হয়েছিল তফসিল ঘোষণার পর আর কোনো মামলা হবে না। কিন্তু ক্ষোভের বিষয় হলো আমাদের যে সব প্রার্থীর জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে তাদের নামে মামলা দেওয়া হচ্ছে, তাদের ধরে নিয়ে যাওয়া।

আদালতকে ব্যবহার করে এ সব মামলায় শুনানি বা জামিনের তারিখ নির্বাচনের পরে দেওয়া হচ্ছে। এর মাধ্যমে স্পষ্ট বোঝা যাচ্ছে, এক ধরনের নীলনকশা বাস্তবায়নের চেষ্টা চলছে।

সূত্র: বিডি২৪লাইভ

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com