রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে হযরত মুজিবুর রহমান (র:) হিফজ ও এতিমখানা: দুস্থ ও এতিম শিশুদের নিরাপদ ঠিকানা চুনারুঘাট সীমান্তে ভারতীয় মদ ও রসুন জব্দ বাহুবলে জনতা ব্যাংক ব্যবস্থাপকের বিদায় ও বরণ চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা বাহুবলে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ পেলেন ২৪ ভূমি মালিক সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস- প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭তম বর্ষ উদযাপন চুনারুঘাটে ‘মেয়র মোহাম্মদ আলী স্মৃতি’ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন ৩ অক্টোবর অযত্ন-অবহেলায় ফয়জাবাদ বধ্যভূমি, রাতে মাদকসেবীদের আড্ডা ডিসিপি হাই স্কুলে শিক্ষার মানোন্নয়নে কাজ করছেন নাজিম উদ্দিন শামসু

সামনের খেলাগুলোতেও টাইগাররা জয় ছিনিয়ে আনবে -মৌসুমী হামিদ

তরফ নিউজ ডেস্ক : বাংলাদেশ বিশ্বকাপে যে পারফরমেন্স করছে তাতে যেকোনো ক্রিকেটপ্রেমী সন্তুষ্ট থাকতে বাধ্য। অনেকে গেল কয়েক দিন আমাদের সাকিব থেকে শুরু করে কয়েকজন খেলোয়াড় নিয়ে বেশ সমালোচনা করেছেন। তাদের জবাব দেয়ার জন্য ওয়েস্ট ইন্ডিজের সঙ্গের ম্যাচটি উদাহরণ হয়ে থাকবে। সাকিব ছয় হাজার রানের মধ্য দিয়ে ক্রিকেট ইতিহাসে নতুন এক রেকর্ড করেছে। এটা যেকোনো বাংলাদেশির জন্য আনন্দের এবং গৌরবের। এই ক্রিকেটের মাধ্যমে বাংলাদেশের অর্জন কিন্তু কম নয়। আমার কাছে সাকিব এক বাংলাদেশের নাম। আমি বিশ্বাস করি বিশ্বকাপের ফাইনালে যাওয়া আমাদের সময়ের ব্যাপার মাত্র।

বাংলাদেশ এখন ছোট কোনো দল নয়।  বিশ্বকাপের প্রতিটি ম্যাচ আমি দেখি। বিশেষ করে বাংলাদেশের খেলা দেখা বাদ যায় না আমার। যখনই বাংলাদেশের খেলা থাকে যেভাবেই হোক আমি সেই খেলা দেখবোই।  বিশ্বকাপে বাংলাদেশের মতো অন্য দলগুলোও ভালো খেলছে। খেলায় জয়-পরাজয় থাকে। সব পরাজয়ে কষ্ট পাওয়ার কিছু নেই। বাংলাদেশ দলের জন্য আমার শুভ কামনা রইলো। আমি আশা করছি, সামনের খেলাগুলোতেও টাইগাররা জয় ছিনিয়ে আনবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com