শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

উন্ডিজের বিপক্ষে স্পিন নিয়ে তৈরি বাংলাদেশ : কাল প্রথম টেষ্ট শুরু

উন্ডিজের সঙ্গে বাংলাদেশের হিসেবনিকেশটা বেশ পুরানো। যদিও ২০১২ সালের পর প্রথমবার দ্বিপক্ষীয় সিরিজে মুখোমুখি হচ্ছে দেশ দুটি। বৃহস্পতিবার (২২ নভেম্বর) দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে মুখোমুখি হচ্ছে তারা। দুদলের হিসেবের শুরু ২০০২ সাল থেকে।

সে বছর দুই টেস্টেই নিজেদের মাটিতে হারে বাংলাদেশ। ২০০৪ সালেও ক্যারিবিয়রা নিজেদের মাটিতে হোয়াইটওয়াশ করে বাংলাদেশকে। তবে ২০০৯ সালে বদলে যাওয়া ইতিহাসের মুখোমুখি হয় দুই দল। ২০০৯ সালে উইন্ডিজের বিপক্ষে তাদের মাটিতে ২-০-তে ব্যবধানে সিরিজ জেতে বাংলাদেশ।

মোট কথা সব মিলিয়ে এখন পর্যন্ত টেস্টে ১৪ বার মুখোমুখি হয়েছে এই দুই দল। এর মধ্যে মাত্র ২টিতে জয় পেয়েছে বাংলাদেশ। হেরেছে ১০ ম্যাচেই। বাকি দুইটি ম্যাচ ড্র হয়। তাই নিজেদের মাটিতে উন্ডিজকে পেয়ে উন্নতির গ্রাফে থাকা বাংলাদেশ কতোটা নিজেদের এগিয়ে রাখতে পারবে তাই দেখার বিষয়।

দুটি টেস্ট, তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের এই সিরিজে ইনজুরি থেকে ফিরে যোগ দিয়েছেন সাকিব আল হাসান। তবে ফিরতে পারেননি তামিম ইকবাল।

উন্ডিজকে আটকাতে অবশ্য নিজেদের শক্তিকেই কাজে লাগানোর পরিকল্পনা বাংলাদেশের। ক্যারিবীয় ব্যাটসম্যানদের স্পিন জালে আটকাতে চায় বাংলাদেশ। সাকিব কিছুটা অনিশ্চিত থাকলেও স্কোয়াডে আছে আরও তিন বিশেষজ্ঞ স্পিনার। তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ ও অভিষেকের অপেক্ষায় থাকা নাঈম হাসান।

সূত্র : বাংলানিউজ২৪

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com