মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাট দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত চুনারুঘাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত বাহুবলে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বাড়াতে ‘স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন’ অনুষ্ঠিত চুনারুঘাটে শ্রমজীবী মানুষের সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন পানি সংকটে সাতছড়ির বন্যপ্রাণী, জলাধার পুনঃখননের তাগিদ দীপ্তিতা দাশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন মসজিদ নির্মাণে ২০০১ ব্যাচ শিক্ষার্থীদের অনুদান মাধবপুরে সাংবাদিক আইয়ুব খানের মায়ের ইন্তেকাল সংসদীয় কমিটির সভাপতি জি কে গউছ ফুটবল খেলা নিয়ে দুই গ্রামবাসীর ৩ ঘণ্টাব্যাপী সংঘর্ষ, আহত অর্ধশত

চুনারুঘাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: “মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জের চুনারুঘাটে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সারা দেশের মতো চুনারুঘাট উপজেলাতেও দিবসটি উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয়। দিবসটির মূল লক্ষ্য ছিল সাক্ষরতার গুরুত্ব তুলে ধরা, নিরক্ষরতা দূরীকরণে জনসচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার মাধ্যমে দক্ষ ও সচেতন নাগরিক গড়ে তোলা।

দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিতে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। র‍্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

এতে বক্তারা বলেন, বর্তমান বিশ্বে শুধু অক্ষরজ্ঞান অর্জনই যথেষ্ট নয়; সময়ের সঙ্গে তাল মিলিয়ে প্রযুক্তি সম্পর্কে জ্ঞান ও দক্ষতা অর্জন করাও জরুরি। প্রযুক্তি-সচেতন, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক তৈরির মাধ্যমে একটি জ্ঞানভিত্তিক ও সমৃদ্ধ সমাজ গড়ে তোলা সম্ভব।

বক্তারা আরও বলেন, দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সাক্ষরতার হার বাড়ানোর পাশাপাশি শিক্ষার গুণগত মান উন্নয়ন, ঝরে পড়া রোধ এবং সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে শিক্ষার আওতায় নিয়ে আসতে হবে।

আলোচনা সভায় বক্তারা আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের তাৎপর্য তুলে ধরে নিরক্ষরমুক্ত ও প্রযুক্তি-সচেতন সমাজ গঠনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com