বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে ইউনিটি এসএসসি ৯৫ গ্রুপের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চুনারুঘাট দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত চুনারুঘাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত বাহুবলে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বাড়াতে ‘স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন’ অনুষ্ঠিত চুনারুঘাটে শ্রমজীবী মানুষের সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন পানি সংকটে সাতছড়ির বন্যপ্রাণী, জলাধার পুনঃখননের তাগিদ দীপ্তিতা দাশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন মসজিদ নির্মাণে ২০০১ ব্যাচ শিক্ষার্থীদের অনুদান মাধবপুরে সাংবাদিক আইয়ুব খানের মায়ের ইন্তেকাল সংসদীয় কমিটির সভাপতি জি কে গউছ

চুনারুঘাট দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত

জামাল হোসেন লিটন, চুনারুঘাট (হবিগঞ্জ): হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ঐতিহ্যবাহী ও সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে বিতর্ক প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষার্থীদের মেধা বিকাশ এবং পরিবেশ সুরক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সোমবার (৭ সেপ্টেম্বর) বিকালে এই কর্মসূচির আয়োজন করা হয়। ​

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও সাবেক পৌর মেয়র নাজিম উদ্দিন সামছুর সভাপতিত্বে এবং চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার গালিব চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী প্রধান শিক্ষক তৈয়বা খাতুন। ​

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর জালাল আহমেদ, চুনারুঘাট প্রেসক্লাবের সহ-সভাপতি ইসমাইল হোসেন বাচ্চু। বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসী। ​

অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি আকর্ষণীয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিতর্ক শেষে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন অতিথিবৃন্দ। ​

আলোচনা সভায় বক্তারা বলেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে সহশিক্ষা কার্যক্রমের কোনো বিকল্প নেই। একইসঙ্গে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের বাসযোগ্য পৃথিবী গড়তে বেশি করে গাছ লাগানোর ওপর গুরুত্বারোপ করেন তারা।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com