সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন

জাল নোট প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: জাল নোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাহুবলে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ কর্মশালার আয়োজন করা হয়।

বাংলাদেশ ব্যাংক, সিলেট-এর আয়োজনে এবং সোনালী ব্যাংক পিএলসি, বাহুবল শাখার সহযোগিতায় অনুষ্ঠিত এ কর্মশালায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক পিএলসি, প্রিন্সিপাল অফিস, হবিগঞ্জ-এর ডেপুটি জেনারেল ম্যানেজার (ইনচার্জ) জনাব মোহাম্মদ নজরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব উজ্জ্বল রায়,বাংলাদেশ ব্যাংক সিলেট-এর যুগ্ম পরিচালক (ক্যাশ) জনাব রান্টু চন্দ্র দাস, উপপরিচালক জনাব তানভীর আহমেদ ও জনাব শুভাশীষ পাল। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জনাব ফিরোজ আলী এবং বাহুবল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনাব সালেহ আহমেদ আবিদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনালী ব্যাংক পিএলসি, বাহুবল শাখার ম্যানেজার (এসপিও) জনাব ইব্রাহিম খলিল।

কর্মশালায় মুক্তিযোদ্ধা, সাংবাদিক, ব্যাংকার, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণির গ্রাহক উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, জাল নোট একটি গুরুতর আর্থিক অপরাধ, যা দেশের অর্থনীতির জন্য হুমকিস্বরূপ। এ সমস্যা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। তারা লেনদেনের সময় সতর্ক থাকার পাশাপাশি জাল নোট শনাক্ত করার কৌশল সম্পর্কে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে জনসচেতনতামূলক ভিডিওচিত্র প্রদর্শন করা হয় এবং জাল নোট শনাক্তের বিভিন্ন পদ্ধতি সম্পর্কে অংশগ্রহণকারীদের ধারণা প্রদান করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com