শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে মাকে পেটানোর দায়ে ছেলের কারাদণ্ড চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত বাহুবলে আদর্শ মিষ্টি ঘরকে লাখ টাকা জরিমানা অলস পড়ে আছে ৪৯ কোটি টাকার বাল্লা স্থলবন্দর চুনারুঘাটে ইউনিটি এসএসসি ৯৫ গ্রুপের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চুনারুঘাট দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত চুনারুঘাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত বাহুবলে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বাড়াতে ‘স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন’ অনুষ্ঠিত চুনারুঘাটে শ্রমজীবী মানুষের সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন পানি সংকটে সাতছড়ির বন্যপ্রাণী, জলাধার পুনঃখননের তাগিদ

আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে জনগন নিরাপদ থাকেন : মোল্লা আবু কাউছার

নিজস্ব প্রতিনিধি: আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের জনগন নিরাপদ থাকেন। বঙ্গবন্ধুর নৌকা, শেখ হাসিনার নৌকা জনগনের উন্নয়নের প্রতীক। বাংলাদেশে শান্তি, গণতন্ত্র ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ৩০ ডিসেম্বর নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সভাপতি অ্যাডভোকেট মোল্লা মো. আবু কাউছার।

আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিলেট সফরসঙ্গী হিসেবে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট মোল্লা মো. আবু কাওছার সিলেটের জনসভা শেষ করে ফেরার পথে বাহুবলে এক পথসভায় এসব কথাগুলো বলেন।

তিনি পথসভায় স্থানীয় স্বেচ্ছাসেবক লীগের প্রত্যেক নেতাকর্মীকে নৌকার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দেন।

 

রবিবার দুপুরে উপজেলার মিরপুর বাজারে বাহুবল স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে হবিগঞ্জ-১ (বাহুবল-নবীগঞ্জ) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গাজী শাহ নওয়াজ মিলাদ এর পক্ষে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সভাপতি অ্যাডভোকেট মোল্লা মো. আবু কাউছার ও সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্থ সহ তার সফরসঙ্গীরা এবং জেলা নেতৃবৃন্দদেরকে নিয়ে নৌকার মিছিল করেন। মিছিল শেষে মিরপুর চৌমুহনীতে পথসভায় বক্তব্য রাখেন।

পথসভার শুরুতেই বাহুবল উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ফারুকুর রশীদ ফারুক এর নেতৃত্বে কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট মোল্লা মো. আবু কাউছার ও তার সফরসঙ্গীদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ কামরুল হাসান ও সাধারণ সম্পাদক ইয়াহিয়া চৌধুরী সহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।

পরে নেতাকর্মীরা শতাধিক মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা করে শায়েস্তাগঞ্জ নতুনব্রীজ গোলচত্তর আরেক পথসভায় যোগ দেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com