রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে হযরত মুজিবুর রহমান (র:) হিফজ ও এতিমখানা: দুস্থ ও এতিম শিশুদের নিরাপদ ঠিকানা চুনারুঘাট সীমান্তে ভারতীয় মদ ও রসুন জব্দ বাহুবলে জনতা ব্যাংক ব্যবস্থাপকের বিদায় ও বরণ চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা বাহুবলে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ পেলেন ২৪ ভূমি মালিক সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস- প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭তম বর্ষ উদযাপন চুনারুঘাটে ‘মেয়র মোহাম্মদ আলী স্মৃতি’ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন ৩ অক্টোবর অযত্ন-অবহেলায় ফয়জাবাদ বধ্যভূমি, রাতে মাদকসেবীদের আড্ডা ডিসিপি হাই স্কুলে শিক্ষার মানোন্নয়নে কাজ করছেন নাজিম উদ্দিন শামসু

বাহুবলে দুই গাঁজা সেবনকারীকে ছয় মাসের কারাদন্ড

বাহুবল (হবিগঞ্জ) সংবাদদাতা : বাহুবলে গাঁজা সেবনের দায়ে দুই ব্যক্তিকে ৬ মাসের সশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। গত বুধবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জসীম উদ্দিনের নেতৃত্বাধীন ভ্রাম্যমান আদালত তাদের এ সাজা প্রদান করেন। সাজাপ্রাপ্তরা হল- উপজেলার আব্দাপটিয়া প্রকাশিত চারগাঁও গ্রামের ইনছান মিয়ার পুত্র আবাস আলী (২১) ও একই উপজেলার বানিয়াগাঁও গ্রামের কাছুম আলীর পুত্র আবেদ আলী (৩০)। এদিকে ভবানীপুর গ্রামের ওয়াছুরুল্লাহর পুত্র নুরাজ মিয়া (৩০) কে সরকারি আদেশ অমান্য করার দায়ে একই আদালতে ১০ দিনের সশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

পুলিশ জানায়, মঙ্গলবার (২৯ জানুয়ারি) বিকাল ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে বাহুবল মডেল থানার এসআই জহিরুল ইসলাম ও এএসআই মোস্তফা মাজেদ বিন রশিদের যৌথ নেতৃত্বে একদল পুলিশ উপজেলার মিরপুর বাজার সংলগ্ন মন্দিরের পাশে গাঁজা সেবন করার সময় আবাস আলী ও আবেদ আলীকে গ্রেফতার করে।

আটকের বিষয়টি স্বীকার করে বাহুবল মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) আলমগীর কবির বলেন, গাঁজা সেবনকারী আবাস আলী ও আবেদ আলীকে হাতেনাতে আটক করে নির্বাহী অফিসারের কার্যালয়ে হাজির করলে তাদেরকে ছয় মাসের সশ্রম কারাদন্ড প্রদান করা হয়। আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com