মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০১:০২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বিদ্যালয়ে শিক্ষিকাকে হয়রানির অভিযোগ: সচেতন মহলের ক্ষোভ চুনারুঘাটে হযরত মুজিবুর রহমান (র:) হিফজ ও এতিমখানা: দুস্থ ও এতিম শিশুদের নিরাপদ ঠিকানা চুনারুঘাট সীমান্তে ভারতীয় মদ ও রসুন জব্দ বাহুবলে জনতা ব্যাংক ব্যবস্থাপকের বিদায় ও বরণ চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা বাহুবলে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ পেলেন ২৪ ভূমি মালিক সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস- প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭তম বর্ষ উদযাপন চুনারুঘাটে ‘মেয়র মোহাম্মদ আলী স্মৃতি’ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন ৩ অক্টোবর অযত্ন-অবহেলায় ফয়জাবাদ বধ্যভূমি, রাতে মাদকসেবীদের আড্ডা

হবিগঞ্জে গউছসহ ১৪ নেতাকর্মী কারাগারে

নিজস্ব প্রতিবেদক: হাইকোর্ট থেকে ৪ সপ্তাহের আগাম জামিনের পর জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র জি.কে গউছ নিম্ন আদালতে জামিন আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নিদের্শন দিয়েছেন।

সোমবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে হবিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আমজাদ হোসেন জামিন আবেদনের শুনানি শেষে জিকে গউছসহ বিএনপি ও সহযোগী সংগঠনের ১৪ নেতাকর্মীকে কারাগারে প্রেরণ করেন।

অন্যান্য আসামীরা হলেন- জিকে গউছের ছোট ভাই জিকে গাফ্ফার, জহিরুল ইসলাম শরিফ, যুবদল নেতা কুহিনুর আলম, ছাত্রদল নেতা মাহবুব আলম, শাহ রাজিব আহমেদ রিংগন প্রমুখ।

জিকে গউছের আইনজীবি এডভোকেট মোঃ নুরুল ইসলাম জানান- একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ভোট কেন্দ্রে সহিংসতার ঘটনাসহ চারটি মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন শেষে নিম্ন আদালতে জামিন প্রার্থনা করলে আদালত জামিন নামঞ্জুর করেন।

এর আগে গত ২০ জানুয়ারী হাইকোর্ট থেকে ৪ সপ্তাহের আগাম জামিন লাভ করেন জি কে গউছসহ অন্যান্য আসামীরা। এই জামিনের মেয়াদ শেষ হওয়ায় আজ জেলা ও দায়রা জজ আদালতে হাজিরা দেন জি কে গউছসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের ৩৭ নেতাকর্মী।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com