শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে মাকে পেটানোর দায়ে ছেলের কারাদণ্ড চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত বাহুবলে আদর্শ মিষ্টি ঘরকে লাখ টাকা জরিমানা অলস পড়ে আছে ৪৯ কোটি টাকার বাল্লা স্থলবন্দর চুনারুঘাটে ইউনিটি এসএসসি ৯৫ গ্রুপের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চুনারুঘাট দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত চুনারুঘাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত বাহুবলে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বাড়াতে ‘স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন’ অনুষ্ঠিত চুনারুঘাটে শ্রমজীবী মানুষের সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন পানি সংকটে সাতছড়ির বন্যপ্রাণী, জলাধার পুনঃখননের তাগিদ

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পৌঁছেছেন ওবায়দুল কাদের

তরফ নিউজ ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের উন্নত চিকিৎসার জন্য আজ সন্ধ্যায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে পৌঁছেছেন।

ভারতের প্রখ্যাত কার্ডিওলজিস্ট ডা. দেবী শেঠীর পরামর্শে তাকে উন্নত চিকিৎসার জন্য ওই হাসপাতালে নেয়া হয়।

সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনার মো. মোস্তাফিজুর রহমান আজ রাত সাড়ে আটটায় টেলিফোনে জানান, ‘ওবায়দুল কাদের সিঙ্গাপুরে এসে পৌঁছেছেন।’

এর আগে বিকেল ৪টা ১৫ মিনিটে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের একটি এয়ার এম্বুলেন্স ওবায়দুল কাদেরকে নিয়ে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করে।

এই এয়ার এম্বুলেন্সে ওবায়দুল কাদেরের সঙ্গে তার সহধর্মিনী ইশরাতুন নেসা কাদের, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক ডা. আবু নাসের রিজভী ও মাউন্ট এলিজাবেথ হাসপাতালের চিকিৎসক প্রতিনিধি দল ছিলেন।

এর আগে ডা. দেবী শেঠী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদেরের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেন এবং তাকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার পরামর্শ দেন।

তথ্যসূত্র: বাসস

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com