শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে মাকে পেটানোর দায়ে ছেলের কারাদণ্ড চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত বাহুবলে আদর্শ মিষ্টি ঘরকে লাখ টাকা জরিমানা অলস পড়ে আছে ৪৯ কোটি টাকার বাল্লা স্থলবন্দর চুনারুঘাটে ইউনিটি এসএসসি ৯৫ গ্রুপের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চুনারুঘাট দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত চুনারুঘাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত বাহুবলে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বাড়াতে ‘স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন’ অনুষ্ঠিত চুনারুঘাটে শ্রমজীবী মানুষের সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন পানি সংকটে সাতছড়ির বন্যপ্রাণী, জলাধার পুনঃখননের তাগিদ

প্রধানমন্ত্রীর মধ্যে মায়ের প্রতিচ্ছবি খুঁজে পান ভিপি নুরুল

ভিপি নুরুল হকের মাথায় হাত বুলিয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: পিএমও

তরফ নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে সাড়া দিয়ে ডাকসুর নবনির্বাচিত সহসভাপতি (ভিপি) নুরুল হক ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীসহ অন্যান্য নেতারা গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। আজ শনিবার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় ডাকসুর সহসভাপতি নুরুল হক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পায়ে হাত দিয়ে সালাম করেন। এ সময় প্রধানমন্ত্রী ভিপি নুরুল হকের মাথায় হাত বুলিয়ে দেন।

ডাকসু নির্বাচনে কারচুপি ও অনিয়মের অভিযোগ তুলে শিক্ষার্থীরা আন্দোলন করছেন। পুনরায় নির্বাচন দাবি করে বেশ কয়েকজন শিক্ষার্থী অনশনও শুরু করেছিলেন। এসবের মধ্যে প্রধানমন্ত্রীর আমন্ত্রণে ডাকসুর নবনির্বাচিত নেতারা তাঁর সরকারি বাসভবন গণভবনে দেখা করলেন।

শনিবার (১৬ মার্চ) বিকেল সোয়া তিনটায় ডাকসুর ভিপি নুরুল হক ও জিএস গোলাম রাব্বানী গণভবনে প্রবেশ করেন। এরপর ডাকসুর বাকি সদস্যরা প্রবেশ করেন। গণভবনে প্রধানমন্ত্রীকে সালাম করেন ভিপি নুরুল হক। এরপর প্রধানমন্ত্রীকে তিনি বলেন, তাঁর মা মারা গেছেন অনেক আগে। প্রধানমন্ত্রীর মধ্যে তিনি তাঁর মায়ের প্রতিচ্ছবি খুঁজে পান। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেশ কিছু সময় নুরুল হকের সঙ্গে কথা বলেন। তারপর ডাকসুর ভিপি নুরুল হক একটি সংক্ষিপ্ত বক্তব্য দেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com