বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে অবিরাম ভাঙছে পাহাড়-টিলা, নেই টেকসই প্রতিরোধ ব্যবস্থা মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার: সিভিল সার্জন দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল বিদ্যালয়ে শিক্ষিকাকে হয়রানির অভিযোগ: সচেতন মহলের ক্ষোভ চুনারুঘাটে হযরত মুজিবুর রহমান (র:) হিফজ ও এতিমখানা: দুস্থ ও এতিম শিশুদের নিরাপদ ঠিকানা চুনারুঘাট সীমান্তে ভারতীয় মদ ও রসুন জব্দ বাহুবলে জনতা ব্যাংক ব্যবস্থাপকের বিদায় ও বরণ চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা বাহুবলে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ পেলেন ২৪ ভূমি মালিক সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস- প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা

বানিয়াচংয়ে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

বানিয়াচং (হবিগঞ্জ) সংবাদদাতা : বানিয়াচং উপজেলায় ময়না মিয়া (৬২) নামে এক ইউনিয়ন পরিষদ সদস্যকে (মেম্বার) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নৃশংস এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শুক্রবার (২২ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার সদরের যাত্রাপাশা এলাকায় এ ঘটনা ঘটে। তিনি ৪নং বানিয়াচং দক্ষিণ পশ্চিম ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের টানা চার বার নির্বাচিত সদস্য।

স্থানীয়রা জানান, শুক্রবার রাতে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে একটি ডুবায় মরদেহ ফেলে চলে যায়। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদ মোবারক জানান, মরদেহের গায়ে ধারালো অস্ত্রের অনেকগুলো আঘাত রয়েছে। এটি নিঃসন্দেহে একটি হত্যাকাণ্ড। জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রেখাছ মিয়া জানান, একটি পক্ষের সঙ্গে কয়েক মাস ধরে ময়না মিয়ার বিরোধ ছিল। ধারণা করা হচ্ছে, তারাই তাকে কুপিয়ে হত্যা করেছে। তবে নিহত ইউপি সদস্যের প্রতিপক্ষের পরিচয় জানাননি তিনি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com