শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাট সীমান্তে ভারতীয় মদ ও রসুন জব্দ বাহুবলে জনতা ব্যাংক ব্যবস্থাপকের বিদায় ও বরণ চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা বাহুবলে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ পেলেন ২৪ ভূমি মালিক সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস- প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭তম বর্ষ উদযাপন চুনারুঘাটে ‘মেয়র মোহাম্মদ আলী স্মৃতি’ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন ৩ অক্টোবর অযত্ন-অবহেলায় ফয়জাবাদ বধ্যভূমি, রাতে মাদকসেবীদের আড্ডা ডিসিপি হাই স্কুলে শিক্ষার মানোন্নয়নে কাজ করছেন নাজিম উদ্দিন শামসু চুনারুঘাটে সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা

বানিয়াচংয়ে বজ্রপাতে শিশু নিহত

রায়হান উদ্দিন সুমন,বানিয়াচং (হবিগঞ্জ) থেকে : বানিয়াচং উপজেলার দক্ষিণ সাঙ্গর গ্রামে সালমা (৭) নামের এক শিশু বজ্রপাতে নিহত হয়েছে। সে ওই গ্রামের মনফর উল্লাহর মেয়ে। রোববার (২৮এপ্রিল) বিকাল তিনটার দিকে এ ঘটনা ঘটে।

নিহতের পরিবার সুত্রে জানা যায়,সালমা তাদের বাড়ির সামনে পরিবারের অন্যদের সাথে ধানের খলায় খেলা করছিল। এ সময় হঠাৎ বজ্রপাত হলে সে গুরুতর আহত হয়ে মাঠিতে লুটিয়ে পড়ে। এমতাবস্থায় আশেপাশের মানুষ দৌড়ে এগিয়ে এসে উদ্ধার করে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে নিয়ে যাবার পর দায়িত্বরত চিকিৎসক দেবাশীষ দাশ সালমাকে মৃত বলে ঘোষণা করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com