বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলে জনতা ব্যাংক ব্যবস্থাপকের বিদায় ও বরণ চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা বাহুবলে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ পেলেন ২৪ ভূমি মালিক সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস- প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭তম বর্ষ উদযাপন চুনারুঘাটে ‘মেয়র মোহাম্মদ আলী স্মৃতি’ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন ৩ অক্টোবর অযত্ন-অবহেলায় ফয়জাবাদ বধ্যভূমি, রাতে মাদকসেবীদের আড্ডা ডিসিপি হাই স্কুলে শিক্ষার মানোন্নয়নে কাজ করছেন নাজিম উদ্দিন শামসু চুনারুঘাটে সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা চুনারুঘাটে দুই দিনব্যাপী ‘বৈচিত্র্যের উৎসব’, আসছেন যারা

রানের পাহাড় গড়ে বাংলাদেশের ইনিংস ঘোষণা

তরফ নিউজ ডেস্ক : প্রায় ৬ সেশন টাইগার ব্যাটসম্যানদের দাপট দেখলো শ্রীলঙ্কা। ক্যান্ডি টেস্টে রানের পাহাড় গড়ে প্রথম ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ। ৭ উইকেটে ৫৪১ রান তোলার পর অধিনায়ক মুমিনুল হক ঘোষণা করেন প্রথম ইনিংস।

পাল্লেকেলেতে শুক্রবার তৃতীয় দিনে বাংলাদেশ ব্যাট করেছে ১৮ ওভার। দ্রুত রান তোলার চেষ্টায় থাকা বাংলাদেশ তৃতীয় দিনের প্রথম সেশনে উইকেট হারায় ৩টি। স্কোরবোর্ডে যোগ হয় আরো ৬৭ রান। আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান মুশফিকুর রহীম ও লিটন দাস তুলে নেন ফিফটি। টেস্ট ক্যারিয়ারের অষ্টম ফিফটি তুলে নেয়ার পরই সাজঘরের পথ ধরেন লিটন (৫০ রান)। ২৩তম টেস্ট ফিফটির দেখা পাওয়া মুশফিক অপরাজিত থাকেন ৬৮ রানে।

এর আগে বাংলাদেশকে বড় সংগ্রহের পথে নিয়ে আসেন নাজমুল হোসেন শান্ত (১৬৩ রান) ও মুমিনুল হক (১২৭ রান)। শান্ত তুলে নেন তার প্রথম টেস্ট সেঞ্চুরি, অন্যদিকে দেশের বাইরে প্রথম টেস্ট সেঞ্চুরির স্বাদ পান মুমিনুল। তামিম ইকবালের ব্যাট থেকে আসে ৯০ রান। ৯৬ রানে ৪ উইকেট নিয়ে প্রথম ইনিংসে লঙ্কানদের সেরা বোলার বিশ্ব ফার্নান্দো।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com