সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতিতে বিশ্বাসী বিএনপি: এমপি ফয়সল বাহুবলে চালকের হাত-মুখ বেঁধে কাভার্ডভ্যান ছিনতাই, গ্রেপ্তার ৪ দুর্গাপূজার নিরাপত্তায় ড্রোন নজরদারি, মাঠে ৩৪ প্লাটুন বিজিবি বাহুবলে প্রভাবশালীদের দখল থেকে আড়াই একর সরকারি বনভূমি উদ্ধার সীমান্তবর্তী পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি জেলা পরিষদের পুকুর দখল, এক মাসের কারাদণ্ড চা বাগানে পূজার আনন্দ, শ্রমিকদের পাশে এমপি ফয়সল চুনারুঘাটে অবিরাম ভাঙছে পাহাড়-টিলা, নেই টেকসই প্রতিরোধ ব্যবস্থা মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার: সিভিল সার্জন দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল

শ্রীমঙ্গলে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি : শ্রীমঙ্গলে এশিয়ার প্রাচীন সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্টবার্ষিকীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে দলটির নেতাকর্মীরা। এছাড়াও শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলের প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

বুধবার (২৩ জুন) সকালে স্থানীয় উপজেলা মাঠে স্থাপিত বঙ্গবন্দূ শেখ মুজিবুর রহমানের মুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। উপজেল্ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও দলের অঙ্গ সংগটনের পক্ষ থেকে দলের নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো. ইউসুফ আলী, ডা. হরিপদ রায়, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহিদ হোসেন ইকবাল, জগৎ জ্যোতি ধর শুভ্র, সহ সাধারণ সম্পাদক এনাম হোসেন চৌধুরী মামুন, সাংগটনিক সম্পাদক বেলায়েত হোসেন, ছালিক আহমেদ, আওয়ামী লীগ নেতা মো. আছকির মিয়া, তহিরুল ইসলাম মিলন, সাজ্জাদুর রহমান চৌধুরী সাজু, শেখ উপরু মিয়া, মুজিবুর রহমান মুজি, আবুতালেব বাদশা প্রমূখ সহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান ও দলের অন্যান্য নেতা কর্মীরা উপস্থি ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com